লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটার বাজেয়াপ্ত করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির দুটি কম্পিউটার বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। শুক্রবার সংস্থার এক কর্মী অভিযোগ জানানোর পরেই বাজেয়াপ্ত করা হয়েছে দুটি কম্পিউটার। অচেনা ফাইল তাঁদের কম্পিউটারগুলিতে ডাউনলোড করা আছে বলে শুক্রবার অভিযোগ করেছিলেন ওই কর্মী।

গত সোমবার প্রায় ১৮ ঘণ্টা লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁরা চলে যাওয়ার পর কম্পিউটারে ১৬টি মাইক্রোসফ্‌ট এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে বলে লালবাজারে অভিযোগ করেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। তাঁদের সংস্থার কোন কর্মী ডাউনলোড করেননি। ইডি আধিকারিকেরা করেছেন বলে জানান তিনি। লালবাজারের তদন্তকারী কর্মীরা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে কম্পিউটার দুটি নিয়ে যায়।

দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এই সংস্থায় কাজ করতেন। বেআইনি লেনদেনের অভিযোগে তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকেরা।  পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছিল, কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণে টাকা লেনদেন হয়েছিল। এই টাকার উৎস কি তা জানতে মরিয়া তদন্তকারী দল। এই পরিস্থিতিতেই আবার নতুন করে অভিযোগ। অচেনা ওই ফাইলগুলি কিভাবে কম্পিউটারে এল? কি উদ্দেশ্যেই বা ডাউনলোড? প্রশ্ন উঠছে।

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌