ফের অশান্ত মণিপুর, কুকি জঙ্গিদের গুলিতে নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন শান্ত থাকার পরে ফের নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের বিষ্ণুপুর। মঙ্গলবার কুকি জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ২৭ বছরের এক মেইতেই যুবক। গুলিবিদ্ধ হয়েছেন মেইতেই জনগোষ্ঠীর আরও সাতজন। আর ওই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিষ্ণুপুর জেলার মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত নারেনসেইনা গ্রামে আচমকাই হামলা চালায় কুকি জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে মাঠে চাষের কাজে ব্যস্ত দুই কৃষক জখম হন। তাঁদের উদ্ধার করে ইম্ফলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুকি জঙ্গিদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে আসরে নামে মেইতেই গোষ্ঠীর ছয় গ্রামীণ স্বেচ্ছাসেবক। কিন্তু কুকি জঙ্গিদের গুলির নিশানা হতে হয় তাঁদের। এলোপাথাড়ি গুলিতে জখম হন মেইতেই জনগোষ্ঠীর ছয় গ্রামীণ স্বেচ্ছাসেবক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধেয় ২৭ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে কুকি জঙ্গিদের হামলার খবর শুনে নারেনসেইনা গ্রামে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। কুকি জঙ্গিদের গুলির জবাবে পাল্টা গুলি চালান। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধ চলে। শেষ পর্যন্ত পিছু হঠে কুকি জঙ্গিরা। নতুন করে যাতে কুকি জঙ্গিরা হামলা চালাতে না পারে তার জন্য গ্রামে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।  

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ