তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পেট বড় বালাই। এতটাই বালাই যে শাসকদের রক্তচক্ষু আর মৃত্যুর ভয় উপেক্ষা করে পপি চাষকে আঁকড়ে ধরেছেন কাবুলিওয়ালারা। আফগানিস্তানে গত এক বছরে পপি চাষ ও আফিম উৎপাদন লাফিয়ে বেড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি)। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালে তালিবান সরকার আনুষ্ঠানিকভাবে মাদক নিষিদ্ধ করার পর দেশটিতে আফিম উৎপাদনে এবারই প্রথম বড় ধরনের বৃদ্ধি দেখা গেল।

ইউএনওডিসি’র তথ্য অনুযায়ী, ২০২১ সালের অগস্টে কাবুলিওয়ালার দেশে রাজণেতিক পালাবদল ঘটে। নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসীন হয় তালিবান সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক এবং ইউরোপ ও এশিয়ার হেরোইনের অন্যতম প্রধান উৎস ছিল আফগানিস্তান। ২০২২ সালের এপ্রিলে তালিবান সরকার আফিম চাষে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। ওই নিষেধাজ্ঞার ফলে চরম বিপাকে পড়ে আফগানিস্তানের কয়েক লক্ষ কৃষক ও ক্ষেতমজুর। কিভাবে পেটের ভাত জোগাড় করবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলেন তারা। পরে জীবনের ঝুঁকি নিয়ে ফের আফিম চাষে জড়িয়ে পড়েন।

ইউএনওডিসি-র নির্বাহী পরিচালক মনিকা জুমার কথায়, ‘বিকল্প জীবিকা না থাকায় আফগানিস্তানের গরিব চাষীদের পপি চাষ থেকে ফেরানো কঠিন হয়ে পড়েছে। ২০২৪ সালে যেখানে  ১০ হাজার হেক্টর (২৪ হাজার ৭০০ একর) জমিতে পপি চাষ হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে ৪৩ হাজার হেক্টরেরও (১ লাখ ৬ হাজার একর) বেশি জমিতে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় পপি চাষ ৩৩০ শতাংশ এবং আফিম উৎপাদন ৪০০ শতাংশ বা চার গুণ বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে কৃষকরা শস্যক্ষেতের ভেতরে কিংবা উঁচু দেওয়ালঘেরা সীমানার মধ্যে ছোট ছোট জমিতে গোপনে পপি চাষ করছেন।’

 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির