পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধি:পুজোর ছুটি হোক কিংবা লম্বা উইকএন্ড, কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে কার না ভাল লাগে। কখনও পাহাড়ের বাঁক ঘুরে এগিয়ে চলা রাস্তা, কখনও পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলা নদী, আবার কখনও সবুজের বুক চিরে নেমে আসা জলপ্রপাত। তার সঙ্গে যদি থাকে নির্জন জলাধারের শান্ত পরিবেশ, তা হলে ভ্রমণের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। এমনই এক অফবিট গন্তব্যের খোঁজ মিলবে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে। গন্তব্য সিমডেগা। চারচাকায় চেপে বেরিয়ে পড়লেই এখানে এক সফরে উপভোগ করতে পারবেন পাহাড়, নদী, জলপ্রপাত, জলাধার এবং ইতিহাসের নানা টুকরো।

ঝাড়খণ্ডের সিমডেগা এখনও অনেক পর্যটকের কাছে বেশ অচেনা। এই জেলার অন্যতম আকর্ষণ দক্ষিণ কোয়েল নদী ও বাঘমুন্ডা জলপ্রপাত। পাথুরে খাতের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর স্রোত আর চারপাশের সবুজ প্রকৃতি মন ভরিয়ে দেবে। বর্ষার পরে নদীতে জলের পরিমাণ বেশি থাকলে প্রাকৃতিক দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কাছাকাছি ঘুরে নিতে পারেন নবরতনগঢ় দুর্গও। প্রাচীন এই দুর্গের ধ্বংসাবশেষ নাগবংশী রাজাদের ইতিহাসের স্মৃতি বহন করে। সিমডেগা সফরে কৈরবেড়া জলাধার ও কেলাঘাঘ ড্যাম রাখতেই পারেন ভ্রমণতালিকায়। পাহাড়ঘেরা জলাধারের শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানো যায় শহরের কোলাহল থেকে দূরে। কৈরবেড়া জলাধারের আশপাশে ছোট ছোট সবুজ টিলা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়। এ ছাড়া রামরেখা ধামে পাহাড়ের উপরে অবস্থিত রাম-সীতার মন্দিরও ঘুরে দেখা যায়।সিমডেগা থেকে গাড়ি নিয়ে যেতে পারেন দনগদ্দী ও রাজাডেরা জলপ্রপাতেও। শঙ্খ ও ছিন্দা নদীর জলপ্রবাহ ঘিরে তৈরি হয়েছে এই দুই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। হাতে সময় থাকলে রাঁচির দশম জলপ্রপাতও ঘুরে দেখতে পারেন। রাঁচি থেকে পত্রাতু উপত্যকার পথও বেশ মনোরম। সেখানে রয়েছে জলাধার, পাহাড়ি রাস্তা এবং নৌবিহারের সুযোগ। পত্রাতু থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পালানি জলপ্রপাতও দেখা যেতে পারে। 

আরও পড়ুনঃধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কীভাবে যাবেন?

কলকাতা থেকে রাঁচির দূরত্ব সড়কপথে প্রায় ৪০০ কিলোমিটার। রাঁচি থেকে সিমডেগা যেতে আরও প্রায় ১৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। চারচাকায় গেলে পথে নবরতন গড় দুর্গ-সহ একাধিক জায়গা ঘুরে নেওয়া সম্ভব।

কোথায় থাকবেন?

রাঁচিতে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। সিমডেগায় থাকার জায়গা তুলনায় কম, তাই আগে থেকে হোটেল বুক করে যাওয়াই ভাল। পত্রাতুতেও জলাধারের কাছে পর্যটন দফতরেও থাকার ব্যবস্থা রয়েছে।

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির