বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী? অমিতাভ বচ্চনকে জানালেন। মুক্তির অপেক্ষায় নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'রামায়ণ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী? অমিতাভ বচ্চনকে খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা। মুক্তির অপেক্ষায় নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। ৫ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই ছবির প্রচার জোরকদমে শুরু করে দিয়েছেন কলাকুশলীরা। শুরু হয়ে গিয়েছে ছবির প্রি বুকিং-ও। এই ছবির অন্যতম আকর্ষণ ‘রাম-সীতা’-র চরিত্রে রণবীর কাপুর এবং দক্ষিণী নায়িকা সাই পল্লবীর কেমিস্ট্রি। এছাড়াও আরও অভিনয় করছেন, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি ডুবে, দশরথের চরিত্রে অরুণ গোভিল, হনুমানের চরিত্রে সানি দেওল-সহ আরও অনেকে। গত ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলসে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন, রণবীর, যশ, সাই পল্লবীরা। মোট সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ৪০০০ কোটি টাকা বাজেটের ছবি।

যাই হোক, রামায়ণের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন সাই পল্লবী। রণবীরের সঙ্গে এই নায়িকার রসায়ন দেখার জন্যে একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। এই সুন্দরী নায়িকার ভক্তও নিছক কম নেই। তবে তিনি ব্যক্তিগত লাইমলাইটে আনতে পছন্দ করেন না। কিন্তু অভিনেত্রীর কোনও প্রেমিক আছে কিনা জানতে চায় সকলে! সম্প্রতি ছবির প্রচারে অমিতাভ বচ্চনের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ‘রামায়ণ’-এর রাম-সীতা। আর কথায় কথায় বিগ বি-এর কাছেই অভিনেত্রী বলে ফেলেন যে, তিনি কেমন জীবনসঙ্গী চান? তাঁর হবু স্বামীর মধ্যে কী কী গুণ থাকতে হবে? সাই পল্লবীর কথায়, ‘জীবনসঙ্গীর কাছে আমার প্রত্যাশার তালিকা খুব দীর্ঘ নয়, তবে তাঁকে অবশ্যই একজন ভাল মানুষ হতে হবে। তাঁর অতিরিক্ত আত্মকেন্দ্রিক হওয়া চলবে না। তাঁকে এমন একজন মানুষ হতে হবে যে, নিজের আত্মসমালোচনা করতে পারবে। নিজের কাজের ওপর মনোযোগ থাকতে হবে।

জীবনে সে কোথায় আছে, কীভাবে নিজেকে উঁচুতে পৌঁছে দেওয়া যায়, তা বুঝতে হবে। সে ভুল করতে পারে, কিন্তু সেগুলো শুধরে নেওয়ার ক্ষমতাও তাঁর থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষ দেওয়া চলবে না। শুধু তাঁকে একজন ভাল মানুষ হতে হবে, আর যদি সে রান্না করতে পারে, তাহলে তো কথাই নেই!’ এরপর সীতার চরিত্র কেন হ্যাঁ বলেছিলেন তিনি, সে বিষয়ে অভিনেত্রী বলেন, এই চরিত্র থেকে তিনি নতুন কিছু শিখতে চেয়েছিলেন, তাই কোনও চিন্তাভাবনা না করেই হ্যাঁ বলে দিয়েছিলেন। এদিকে লস অ্যাঞ্জেলসের ইভেন্টে রাবণকে ভাল মানুষ বলে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ‘রামায়ণ’ দুটি ভাগে মুক্তি পাবে। এর সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান এবং হান্স জিমার। প্রথম ভাগটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে এবং দ্বিতীয় ভাগটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির