শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনের ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে ১৩২ বলে ১৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন বেন ডাকেট। এনিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন ইংলিশ ব্যাটার। এছাড়া লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন। লাহোরের মাটিতে এক দিনের ফরম্যাটে প্রথম বিদেশি ব্যাটার হিসেবে তিন শতরান পেলেন বেন ডাকেট।

লাহোরের মাটিতে এক দিনের ক্রিকেটে তিন সেঞ্চুরি করার রেকর্ড এতদিন ছিল তিন পাকিস্তানি ক্রিকেটারের দখলে। তাঁরা হলেন জাহির আব্বাস, শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসূফ। এই তিন ব্যাটার ছাড়া গদ্দাফি স্টেডিয়ামে একাধিক শতরান করার রেকর্ড রয়েছেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি’সিলভা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩২ বলে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে পাকিস্তানে সফরকারী ব্যাটার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন বেন ডাকেট। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার সন‍ৎ জয়সূর্য ও কুমার সঙ্গাক্কারার সঙ্গে একই এলিট ক্লাবের সদস্য হলেন। এছাড়া পাকিস্তানের মাটিতে এক দিনের ম্যাচে দুবার ১৫০ বা তার বেশি রান করা প্রথম ব্যাটারও হয়ে উঠেছেন ডাকেট। শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (অস্ট্রেলিয়ায় দুবার) এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার (সংযুক্ত আরব আমিরাতে দুবার) পর ডাকেট তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজ দেশের বাইরে একাধিক ওয়ানডে ইনিংসে ১৫০-এর বেশি রান করার কৃতিত্ব গড়লেন।

লাহোরে চারটি এক দিনের ম্যাচ খেলে গড়ে ১১৮.৭৫ রান করে মোট ৪৭৫ রান করেছেন। গদ্দাফিতে অন্তত ৪০০ রান করা ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় সেরা গড়। শুধুমাত্র ভারতের প্রাক্তন অধিনায়ক ; মহেন্দ্র সিংহ ধোনিই (১৩৪.৬৬ গড়ে ৪০৪ রান) ইংলিস ওপেনারের চেয়ে এগিয়ে। এখনও পর্যন্ত পাকিস্তানে সাতটি ওয়ানডে খেলে ৮১.৮৫ গড়ে ডাকেট মোট ৫৭৩ রান করেছেন। পাকিস্তানের মাটিতে এক দিনের ম্যাচে ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে ধোনির পিছনে রয়েছেন ডাকেট।

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির