ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার নৈহাটির প্রতারক দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পেশ করে পুলিশ।বহু সাধারন মানুষদের কাছ থেকে মিথ্যা গল্প শুনিয়ে ও আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আর টাকা না দিয়ে গত ২০ মে ২০২৩, বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর নৈহাটি থানায়(Naihati P.S.) অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

নৈহাটি এলাকার চেনা পরিচিত না আত্মীয়-স্বজন ও বহু মানুষের কাছ থেকে সে একটি লাভজনক ব্যবসা করছে এবং তারা যে টাকা তাকে দেবে সে তার দ্বিগুণ টাকা তাদের ফেরত দেবে। এই প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। সুন্দর কথা বলতে প্রথম এই দম্পতি কখনো নিজেদের অসুখের বাহানা দেখিয়ে কখনো বা ব্যবসায় লোকসান হয়েছে এই মিথ্যা গল্প শুনিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনকি অভিযোগকারীদের মধ্যে অনেকের বক্তব্য এই দম্পতির কথায় বিশ্বাস করে তারা তাদের সোনার গয়না বিভিন্ন সংস্থায়ী চড়া সুদে জমা রেখে টাকা ধার করে ওই দম্পতিকে তারা টাকা দেয়।

ধৃত বিশ্বজিৎ মজুমদারের মা সংবাদমাধ্যমের সামনে দাবী করেন এই প্রতারণার ছক কষে ছিল তার ছেলের বউ। তবে তার ছেলেও এতে সরাসরি যুক্ত। দুজনেরই কঠোর শাস্তি দাবি জানান তিনি। ওই দম্পতি গ্রেপ্তার হওয়ার পর বহু মানুষ জড়ো হয় স্থানীয় থানায়। তারা এই দুই প্রতারকের কঠোর শাস্তির দাবি জানায়। সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করার দম্পতি সেই টাকা কোথায় রেখেছে তা জানার চেষ্টা করছে নৈহাটি থানার পুলিশ।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া