বড় ধাক্কা টাইগারদের, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেল টাইগাররা। জ্বরের কারণে চলতি এশিয়া কাপে খেলা হচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাসের। তাঁর পরিবর্ত খেলোয়াড় হিসেবে কলম্বোয় পাঠানো হচ্ছে এনামুল হক বিজয়কে। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

তামিম ইকবালের পরে লিটনের মতো অভিজ্ঞ ব্যাটার এশিয়া কাপে খেলতে না পারায় অনেকটাই সমস্যায় পড়ে গেল বাংলাদেশ। কেননা, তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব পূরণে অভিজ্ঞ ব্যাটার-উইকেট রক্ষকের উপরেই ভরসা করছিলেন টাইগার কোচ চণ্ডিকা হাথরুসিংহে। লিটনের পরিবর্তে যাঁকে দলে নেওয়া হয়েছে সেই এনামুল হক বিজয় গত বছরের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে শেষ বারের মতো একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন। দেশের হয়ে মোট ৪৪টি একদিনের ম্যাচ খেলেছেন। গড় রান ৩০.৫৮  এবং স্ট্রাইক রেট ৭৪.১৫। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে করেছিলেন ১৪, ১১ ও ৮ রান। ওই খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন।

গত সোমবার এশিয়া কাপ খেলতে কলম্বোয় উড়ে গিয়েছিল টাইগাররা। কিন্তু ভাইরাল জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাস। বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, জ্বর কমলেই কলম্বোয় উড়ে যাবেন দলের অভিজ্ঞ ব্যাটার ও উইকেটরক্ষক। যদি দলের হয়ে প্রথম ম্যাচ না খেলতে পারেন, তাহলে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয ম্যাচে খেলবেন। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বিসিবি’কে লিটন জানিয়ে দেন, জ্বর পুরোপুরি সারেনি। তাছাড়া শারীরিকভাবে অনেকটাই দুর্বল। তাই কোনও ঝুঁকি না নিয়ে এশিয়া কাপের স্কোয়াড থেকে তাঁকে বাদ দিয়ে এনামুল হক বিজয়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন বিসিবি কর্তারা। আজ বুধবারই কলম্বোয় উড়ে যাচ্ছেন তিনি।

‘বিচাই চাই’, সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী