সিঙ্গাপুরে পরবর্তী রাষ্ট্রপতি ভারতীয় বংশোদ্ভুত থারমান শানমুগারত্নম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম। শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বাজিমাত করেছেন। একাই ৭০ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়েছেন ৬৬ বছর বয়সী রাজনীতিবিদ। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য শানমুগারত্নমকে শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসেইন লোং।  

শুক্রবার সকাল থেকেই পরবর্তী রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সিঙ্গাপুরের ভোটাররা। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে সামিল ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভুত থারমান শানমুগারত্নম, প্রাক্তন জিআইসি প্রধান বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং এবং প্রাক্তন এনটিইউসি আয়ের প্রধান নির্বাহী ট্যান কিন লিয়ান। শেষের দু’জন চিনা বংশোদ্ভুত। ২৭ লক্ষের বেশি দেশের সাংবিধানিক প্রধান নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা শুরু থেকেই নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে যেতে থাকেন শানমুগারত্নম। শেষ পর্যন্ত মোট ভোটের ৭০ দশমিক ৪০ শতাংশ পেয়েছেন তিনি। কোক সং পেয়েছেন ১৫ দশমিক ৭০ শতাংশ এবং লিয়ান পেয়েছেন ১৩ দশমিক ৮৮ শতাংশ ভোট।

২০০১ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন শানমুগারত্নম। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। শাসকদল পিপলস অ্যাকশন পার্টির অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে সিঙ্গাপুরের সাধারণ মানুষের কাছে পরিচিত। এদিন রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ের খবর মেলার পরেই সমর্থকদের সঙ্গে উ‍ৎসবে মেতে উঠেছিলেন ৬৬ বছর বয়সী রাজনেতা। আগামী ১৩ সেপ্টেম্বর সিঙ্গাটপুরের নবম রাষ্ট্রপতি হিসেবে দাযিত্ব নেবেন শানমুগারত্নম।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের