খুশকি দূর করুন সহজ উপায়ে

এই সমস্যার মুক্তি পেতে চাইলে ব্যবহার করুন রসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে কম বেশি খুশকির সমস্যা হয়ে থাকে সকলের। মূলত এটি হয়ে থাকে মাথার ত্বকের মৃত চামড়া ওঠার কারণে। খুশকির জন্য মারাত্মকভাবে চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে নানা রকমের সংক্রমণ হতে পারে। তাই সঠিক সময়ে খুশকি দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়তে পারে। অনেক ক্ষেত্রে মাথার খুশকির সমস্যা থেকে হতে পারে ত্বকের সমস্যা। অন্টি-ড্যান্ড্রাফট শ্যাম্পু ও বিভিন্ন উপাদান ব্যবহার করার ফলে খুশকির সমস্যা কিছুটা কমলেও তা একবারে দূর হয় না। এই সমস্যার মুক্তি পেতে চাইলে ব্যবহার করুন রসুন।

১. রসুন ও অলিভ অয়েল- রসুনের তেল ও অলিভ অয়েল ব্যবহার করে দূর করতে পারেন খুশকির সমস্যা। আর এই দুটি উপাদান ব্যবহার করলে পেয়ে যেতে পারেন স্থায়ী সমাধান। এর জন্য রসুনের তেল দুই চামচ ও অলিভ অয়েল পাঁচ চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এর পর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন উপকার।

২. রসুন ও নারকেল তেল- খুশকি সমস্যা সমাধানের উপায় হিসেবে রসুনের তেল ও নারিকেল তেলের মিশ্রণও অনেক ভালো কার্যকরী। এটি ব্যবহারেও পুনরাবৃত্তি বন্ধ হতে পারে খুশকি সমস্যার। এর জন্য দুই চামচ রসুনের তেল ও চার চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিন। এর পর সেটি ঠাণ্ডা হয়ে এলে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে মিলবে সমাধান।

৩. রসুনের গুঁড়া ও দই- মাথা থেকে স্থায়ীভাবে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের গুঁড়া ও দইয়ের মিশ্রণ। এর জন্য দুই চামচ রসুনের গুঁড়া ও পাঁচ চামচ দইয়ের সঙ্গে সামান্য জল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর পর মাথার ত্বকে নারকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

৪. রসুনের রস ও অ্যালোভেরা জেল- রসুনের রস ও অ্যালোভেরা জেল ব্যবহার করে ১০ মিনিটেই তৈরি করে নিতে পারেন খুশকি দূর করার দাওয়াই। এর জন্য একটি পাত্রে রসুনের রস দুই চামচ ও অ্যালোভেরা জেল চার চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু করে ধুয়ে নিলেই মিলবে সমাধান।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা