১৫০টি অভিযোগ, বিদ্যুতের বিরুদ্ধে পদক্ষেপ রাষ্ট্রপতির

বিদ্যুতের বিরুদ্ধে গত সাড়ে ৪ বছরে ১৫০টি অভিযোগ দায়ের হয়েছে নানা আদালতে। চলছে সেই সব মামলাও। এবার কড়া পদক্ষেপ রাষ্ট্রপতির।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার আবেদন, নিবেদন, জানানোর পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেননি দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) তথা পদাধিকারবলে আচার্য নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু পদক্ষেপ করলেন দেশের রাষ্ট্রপতি(President of India) দ্রৌপদী মূর্মু(Draupadi Murmu)। কেননা তিনিও পদাধিকারবলে পরিদর্শক। আর তাই হাতগুটিয়ে বসে থাকলেন না তিনি। নির্দেশ দিলেন খোদ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে(Union Ministry of Human Resource Development)। নজরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswabharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty)। কেননা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, যিনি পদাধিকারবলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বিদ্যুতের বিরুদ্ধে এত অভিযোগ কেন উঠছে সেটা খতিয়ে দেখতে। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের বিরুদ্ধে গত সাড়ে ৪ বছরে ১৫০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি পদাধিকারবলে বিশ্বভারতীর আচার্য, তাঁর কাছেও বিদ্যুতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়লেও তিনি কিছুই করেননি।

প্রায় পাঁচ বছর আগে বিশ্বভারতীর উপাচার্য পদে দায়িত্ব নেন বিদ্যুৎ চক্রবর্তী। কিছু কাল পর থেকে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন আশ্রমিক থেকে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মী-অধিকারিকদের একাংশ। প্রথম বিরোধ শুরু হয় ঐতিহ্যবাহী পৌষমেলাকে কেন্দ্র করে। বোলপুরের ব্যবসায়ী সমিতির সঙ্গে রীতিমতো ঠান্ডা লড়াই শুরু হয়। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে, শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাজ্যের শাসকদলের সঙ্গেও নানা কারণে দূরত্ব তৈরি হয়। জানা গিয়েছে, বর্তমান উপাচার্যের সাড়ে চার বছরের সময়কালে কমপক্ষে ১৫০টি মামলা হয়েছে৷ বোলপুর মহকুমা আদালত, সিউড়ি জেলা আদালত ও কলকাতা হাইকোর্টের চলছে সেই সমস্ত মামলা। এর মধ্যে রয়েছে, পৌষমেলার মাঠ ঘেরা নিয়ে বিতর্ক, ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে দুর্গাপুজো নিয়ে বিতর্কিত মন্তব্য, পৌষমেলা বন্ধ করা, অধ্যাপককে জাতিবিদ্বেষ মূলক মন্তব্য, অমর্ত্য সেনকে তীর্যক ভাষায় আক্রমণ, গবেষক ছাত্রীকে নিরাপত্তারক্ষী দিয়ে হেনস্থা-সহ নানা অভিযোগ। একের পর এক ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রপতির কাছেও৷ এরপরেই নড়েচড়ে বসে রাষ্ট্রপতি ভবন। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, এই প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য করতে চাননি। তবে অনেকেই মনে করছেন, রাষ্ট্রপতি ভবনের নির্দেশের জেরে এখন আর বিদ্যুতের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এমনিতেই চলতি বছরের নভেম্বর মাসেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বিদ্যুতের মেয়াদ শেষ হওয়ার কথা। এখন বিজেপি সূত্রেই জানা গিয়েছে, বিতর্ক এড়াতে হয়তো তার আগেই বিদ্যুৎকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ