হুমকি দিয়েছিলেন কে? পদত্যাগী উপাচার্যদের জানাতে বলল শিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার বনাম রাজভবন সঙ্ঘাত আরও এক ধাপ চড়ল। বৃহস্পতিবারই এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস অভিযোগ তুলেছিলেন, ‘হুমকি পেয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন তাঁর নিয়োগ করা পাঁচ উপাচার্য।’ আর তার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগী তিন উপাচার্যকে চিঠি পাঠিয়ে অভিযোগের সত্যতা জানতে চাইল শিক্ষা দফতর। আগামী সোমবারের মধ্যেই তিনজনকে প্রামাণ্য নথি-সহ কারা তাঁদের পদত্যাগে বাধ্য করেছিল, তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত মাসখানেক ধরেই ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল গিরি’ দেখিয়ে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেরুয়া রাজনীতিতে বিশ্বাসী এবং বিজেপি’র কট্টর সমর্থক হিসেবে পরিচিত তথাকথিত অধ্যাপকদের একাংশকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসিয়ে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও তার বসানো কয়েকজন অস্থায়ী উপাচার্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আর তাদের পদত্যাগের জন্য রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসক প্রভুদের ‘বিশ্বস্ত ভৃত্য’ হিসেবে পরিচিত রাজ্যপাল। এদিন সকালেই প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় আনন্দ বোস বলেন, ‘যে পাঁচ জন উপাচার্য পদত্যাগ করেছিলেন তাঁরা নিজেরা আমাকে বলেছেন, তাঁদের জীবনের হুমকি দেওয়া হয়েছিল। ভয়েই পদত্যাগ করেছেন তাঁরা। কারণ সরকারি অফিসার, মুখ্যমন্ত্রীর আইএএস অফিসার তাঁদের উপর চাপ সৃষ্টি করছিলেন। শিক্ষা দফতরের তরফে তাতে উৎসাহও দেওয়া হয়েছিল।’

বিকেলেই পদত্যাগী উপাচার্যের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। ওই চিঠিতে বলা হয়েছে, ‘রাজ্যপাল বলেছেন, আপনাদের পদত্যাগ করার জন্য শিক্ষা দফতর এবং শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত আইএএস কর্তারা চাপ সৃষ্টি করেছিলেন।কারা ওই চাপ সৃষ্টি করেছিলেন, তা জানান। সোমবারের মধ্যে দাবির সপক্ষে প্রামাণ্য নথি জমা দিতে না পারলে ধরে নেওয়া হবে আচার্যের দাবি অসত্য। তিনি রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের বদনাম করতেই এমন অভিযোগ এনেছেন।’

 

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?