ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক সাইবার হামলায় অস্বস্তি বাড়ছে আমেরিকার গোয়েন্দা মহলে। কয়েক দিন আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তথ্যভাণ্ডারে হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাইবার হামলার নিশানায় আর এক গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সিআই। শুধু তাই নয়, আমেরিকার আরও দু’টি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কেও হামলার খবর সামনে এসেছে। এই ধারাবাহিক সাইবার হানার পিছনে চিনের কোনও গোষ্ঠীর হাত থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন মার্কিন আধিকারিকেরা।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারের সাইবার হামলায় কিছু তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। তবে সেগুলি কোনও গোপন নথি নয় বলেই দাবি মার্কিন আধিকারিকদের। সিআইএ ছাড়াও ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ এবং ‘ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’র নেটওয়ার্কেও এই হামলার প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, যে নেটওয়ার্কে হানা দেওয়া হয়েছিল, সেটি সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত তথ্য বিশ্লেষণের কাজে লাগানো হত। গোয়েন্দা পরিভাষায় একে বলা হয় ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স’ বা OSINT। অর্থাৎ, এর মাধ্যমে প্রকাশ্যে থাকা কোনও তথ্যের উপর ভিত্তি করে কাজ করা হয়। সমাজমাধ্যমের বিভিন্ন পোস্ট, উপগ্রহচিত্র এবং বাণিজ্যিক ভাবে কেনা যায় এমন তথ্য খতিয়ে দেখেন আধিকারিকেরা। পরে অন্যান্য গোয়েন্দা তথ্যের সঙ্গে সেগুলি মিলিয়ে তৈরি হয় বিভিন্ন রিপোর্ট। মার্কিন সূত্রের দাবি, এই নেটওয়ার্কে থাকা তথ্য গোপনীয় না হলেও তা গোয়েন্দা কার্যকলাপের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে ঠিক কোন কোন তথ্য হাতানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। হামলার জেরে গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজকর্মে কোনও বড়সড় ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’-এর এক আধিকারিক। 

আরও পড়ুন: যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

সাইবার হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি আমেরিকা। তবে প্রাথমিক তদন্তে ‘আর্টেক্স’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুল ব্যবহারের সম্ভাবনা উঠে এসেছে। এই সূত্র ধরেই চিনের কোনও হ্যাকার গোষ্ঠীর দিকে সন্দেহের আঙুল উঠছে। যদিও হামলায় ওই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। এদিকে, এই ঘটনা নিয়ে সিআইএ এবং ‘ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা