কোভিডে আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রী, যোগ দিচ্ছেন না জি-২০ সম্মেলনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জি-২০ সম্মেলনে যোগ দেওয়া হচ্ছে না তাঁর। পরিবর্তে স্পেনের প্রতিনিধিত্ব করবেন ইউরোপীয় দেশটির ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং বিদেশ মন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেজ।

বৃহস্পতিবার জনপ্রিয় মা্ইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ দুপুরে আমার করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ফলে জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি উড়ে যাওয়া হচ্ছে না। যদিও আমি সুস্থ রয়েছি। আমার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং বিদেশ মন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেজ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।’

উল্লেখ্য, দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে যোগ না দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ওই দুই দেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রধানমন্ত্রী লি কুয়াং। বিশ্বের অন্যতম দুই প্রধান দেশের রাষ্ট্রপ্রধানের অনুপস্থিতির ফলে ইতিমধ্যেই গুরুত্ব হারিয়েছে জি-২০ সম্মেলন। কেননা, পুতিন ও শি’র সঙ্গে আলাদা করে বৈঠক করে ইউক্রেন যুদ্ধ থামানোর একটা প্রচেষ্টা চালানোর উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। তবে পুতিন ও শি যোগ না দিলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ-সহ একাধিক রাষ্ট্রপ্রধান জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।  

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের