মালিতে জঙ্গি হামলায় ১৫ সেনা-সহ ৬৪ জন নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মালিতে দুটি পৃথক জঙ্গি হামলায় ১৫ জন সেনা জওয়ান-সহ কমপক্ষে ৬৪ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার নাইজার নদীতে একটি যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে হামলা চালায় আল কায়দা ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ান ও বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করেছে মালির অন্তর্বর্তী সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে টিমবুকটোর  আবাকইরা ও জরঘইয়ের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী নৌকার উপরে প্রথমে রকেট হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। ওই প্রাণঘাতী হামলাতে ৪৯ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। গত কয়েক মাস ধরেই কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে টিমবুকটো। বেশ কয়েকবার যাত্রীবাহী নৌকায় হামলা চালিয়েছে জঙ্গিরা।

দ্বিতীয় হামলাটি চালানো হয় উত্তর গাওয়ের বাম্বার এক সেনা ঘাঁটিতে। ওই হামলায় কমপক্ষে ১৫ সেনা জওয়ান প্রাণ হারান। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। অতর্কিতে হামলা চালানোয় প্রত্যুত্তর দিতে পারেনি সেনাবাহিনী। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই লাগাতার জঙ্গি হামলা চলছে মালিতে। গত মাসের তৃতীয় সপ্তাহেই দেশটির বান্দিয়াগারা শহরের কাছে ইয়ারুতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের