Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধূপগুড়ি মহকুমা হচ্ছেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার বিকালে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৃথক মহকুমা হচ্ছেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কথা দিলে কথা রাখেন, তার প্রমাণ বহুবার পেয়েছে বাংলা(Bengal)। এবার দেখা গেল শাসক দলের তরফে দলেরই সর্বভারতীয় সাধারন সম্পাদক যে কথা দেন, সেই কথাও তিনি রাখেন। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামিকাল মঙ্গলবার স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার বিকালে নবান্নে(Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি পৃথক মহকুমা(Dhupguri Sub Division) হচ্ছেই। তার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী হয়ে প্রচারে গিয়ে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে এসছিলেন চলতি বছরে ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এদিন মুখ্যমন্ত্রী সেই কথাকেই মান্যতা দিয়ে জানিয়ে দিলেন, সেই ঘোষণা মতো কাজ শুরু হয়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরেই ধূপগুড়িবাসী মহকুমা নাগরিক মঞ্চের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ধূপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করার জন্য। কিন্তু বাম জমানায় তা পূরণ হয়নি। আন্দোলনকারীদের দাবি, নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি ব্লক এবং ধূপগুড়ি পুরসভা এলাকা নিয়ে নতুন মহকুমা গঠন করা হোক। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ধূপগুড়িতে প্রার্থী করেছিল মিতালি রায়কে। সেই নির্বাচনে মিতালির হয়ে ভোট প্রচারে এসে মহকুমা নিয়ে আশার কথা শুনিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ধূপগুড়িকে মহকুমা করার কাজ চলছে। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরাজয়ের পর মহকুমা করার কাজে কিছুটা ভাটা পড়ে যায়। কিন্তু এবারের উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক জানিয়ে দেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী সেই ঘোষণাকেই সরকারি মান্যতা দিলেন। 

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ