মোবাইলে গেম খেলার সময় বিষধর সাপের ছোবলে মৃত্যু শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: মোবাইলে গেম খেলার সময় পিছন থেকে বিষধর সাপের ছোবলে প্রাণ হারাল এক শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার(Hingalganj P.S.) দুলালী গ্রাম পঞ্চায়েতের কোটাবাড়িতে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার বছর ছয়েকের শাহিন সরদার বাবার সঙ্গে স্থানীয় এক দোকানে খাবার কিনতে যায়। দোকানের সামনেই একটি বেঞ্চে বসে বাবার মোবাইল ফোন (Mobile Phone) নিয়ে গেম খেলছিল। সেই সময় পিছন দিক থেকে একটি বিষধর সাপ এসে ছোবল মারে । হঠাৎই অচৈতন্য হয়ে পড়ে শাহিন। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে যোগেশগঞ্জ ব্লক(Jogeshganj Block) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শাহিনকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে কোটাবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরে একটি বিষধর সাপ এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ওই বালকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট(Bashirhat) স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা এলাকায় এখন শোকের ছায়া।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন