বুধে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন অভিষেক

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামিকাল CGO Complex-এ যাবেন অভিষেক। ED আধিকারিকদের মুখোমুখি হয়ে তদন্তে সব রকম সহযোগিতাও করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তদন্তে সবরকম সহযোগিতার কথাই বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। এবারও Enforcement Directorate বা ED’র সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তিনি। মানে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামিকাল তাঁকে কলকাতার পাশেই থাকা সল্টলেকের CGO Complex-এ নিয়োগ দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে ডাকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে আগামিকাল CGO Complex-এ যাবেন অভিষেক। সেখানে ED আধিকারিকদের মুখোমুখি হয়ে সব প্রশ্নের জবাব দেবেন। তদন্তে সব রকম সহযোগিতাও করবেন। মাথা উঁচু করেই CGO Complex-এ ঢুকবেন তিনি, জোড়াফুল শিবিরের আশা জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করেই তিনি বেড়িয়ে আসবেন। ED’র ডাক কোনওভাবেই এড়িয়ে যাচ্ছেন না তিনি।

গত রবিবার অভিষেক নিজেই জানিয়েছিলেন, দেশে তৈরি হওয়া বিজেপি(BJP) বিরোধী জোট INDIA’র কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনেই তাঁকে ডেকে পাঠিয়েছে ED। যা কার্যত বুঝিয়েই দিচ্ছে এই জোট নিয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার ও দল কতটা উদ্বেগে রয়েছে। একই সঙ্গে অভিষেককে যেভাবে ED, CBI বারবার ডেকে পাঠাচ্ছে, তাতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের পাশাপাশি অনান্য রাজনৈতক দলের তরফেও উঠছে। যেহেতু ইভিষেক তৃণমূলের তরফে জোট INDIA’র কো-অর্ডিনেশন কমিটিতে প্রতিনিধিত্ব করছে তাই জেনেশুনে সেই বৈঠকের দিনেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। বৈঠক হওয়ার কথা দিল্লিতে। অথচ সেদিনই অভিষেককে হাজিরা দিতে হবে সল্টলেকের CGO Complex-এ। কার্যত তিনি যাতে বৈঠকে যোগ দিতে না পারেন তার জন্যই এই পদক্ষেপ, এটা সকলেই বুঝতে পারছেন।  

এর আগে সাধারণত কেন্দ্রীয় এজেন্সির ডাক অগ্রাহ্য করেননি অভিষেক। ৮ থেকে ১০ ঘণ্টার জেরায় সব প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। তারপরও কেন্দ্রীয় এজেন্সির কার্যালয়ের বাইরে বেরিয়েই বিজেপি ও মোদি সরকারকে তিনি চড়া সুরে আক্রমণ করেন। এবারও নির্দিষ্ট সময়ে ED’র কার্যালয়ে অভিষেক হাজিরা দেবেন বলেই খবর। সেক্ষেত্রে দিল্লিতে INDIA’র কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে তৃণমূলের তরফে কে থাকবেন, তা নিয়ে চর্চা চলছে। তৃণমূল নেতৃত্ব বলছে, অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি। তাই এই রাজনৈতিক প্রতিহিংসা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) এই প্রতিহিংসার কথা বলেছেন। এমনকি এই ঘটনা যে আগামী দিনে বিজেপির দিকেই ব্যুমেরাং হয়ে ঘুরে যেতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন।

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট