Loading live market data...
Loading active stocks...
Connecting...

টেমসের মত সেজে উঠবে গঙ্গার পাড়, চলবে দূষণহীন জলযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেমস নদীর মত সাজানো হবে গঙ্গার দুই পাড়। স্থানীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। গাছ লাগানো হবে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জল পরিবহণকে আরও আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। দূষণহীন আধুনিক জলযান নামানো হবে। থাকবে নতুন জেটি, চার্জিং স্টেশন। প্রথমে ডায়মন্ড হারবার থেকে কল‌্যাণী এবং দ্বিতীয় ধাপে কল‌্যাণী থেকে ফরাক্কা পর্যন্ত সৌন্দর্য‌ায়নের কাজ করা হবে জানালেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী বলেন, ‘‘জলপথ পরিবহণকে আমরা আধুনিক মানের করে গড়ে তুলব। ১৫টা পরিবেশবান্ধব বৈদ্যুতিক জলযান তৈরি হচ্ছে। সেগুলোর জন‌্য চার্জিং স্টেশন তৈরি হবে। প্রত্যেক পুরসভার চেয়ারম‌্যানকে তাঁর এলাকার গঙ্গার দুই ধারে গাছ লাগানোর জন‌্য অনুরোধ করছি। তাতে সৌন্দর্য‌ায়ন বাড়বে।’’ 

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও একইভাবে সুর মিলিয়ে বলেন, ‘‘স্থানীয় পুরসভাকে উদ্যোগী হতে হবে নতুন জেটিঘাট রক্ষণাবেক্ষণে। পরিবেশের কথা মাথায় রেখেই ই-ভেসেল নামানোর উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গঙ্গার দু’ধারে আমরা গাছ লাগাব। কলকাতা শহরে ১ কোটি গাছ লাগানো হবে।’’

পাশাপাশি পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,‘‘নতুন জেটি নির্মাণ করে দিচ্ছি। রক্ষণাবেক্ষণ করাটা বড় কাজ। না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে। কেন্দ্রীয়ভাবে নতুন জেটিগুলো নিলাম করে দায়িত্ব দেওয়া হবে। তাতে যে টাকাটা পাওয়া যাবে, তার একটা ছোট অংশ বিশ্বব‌্যাঙ্কের এই প্রকল্পের কাজে ব‌্যবহার করা হবে। বাকি ৮০ শতাংশ যে দুই ঘাটের মধ্যে ফেরি চলাচল করবে, সেই গঙ্গার দুই পাড়ের পুরসভা ভাগ করে পাবে।’’ 

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর শহর কলকাতাকে আধুনিকীকরণের প্রচেষ্টায় রাজ্য সরকার। সেইমত পরিবহন ব্যবস্থাকেও ঢালাও সাজিয়ে তুলছে রাজ্য। এবার বাংলার ঐতিহ্য গঙ্গা নদী সংস্কৃতিমাফিক সাজিয়ে তোলা হবে।

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন