অনন্তনাগে জঙ্গিদের গুলিতে আরও এক সেনা জওয়ান শহিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই ওই সেনা জওয়ান নিখোঁজ ছিলেন। যদিও জঙ্গিদের গুলিতে শহিদ ওই সেনা জওয়ান সম্পর্কে সেনা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে গত তিন দিনে জঙ্গি দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর চার জন শহিদ হলেন।

গত মঙ্গলবার রাত থেকেই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গি বিরোধী যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছূঁড়তে শুরু করে। উঁচু টিলার ঘাটি গেড়ে থাকায় জঙ্গিদের অবস্থান শনাক্তে চরম বিপাকে পড়ে নিরাপত্তা রক্ষীরা। বুধবার সকালে জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনচাক ও জম্মু-কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন ভাট। 

একই সঙ্গে দুই সেনা আধিকারিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের  মর্মান্তিক মৃত্যুর পরে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করা হয়। গতকাল বৃহস্পতিবার অভিযানে গিয়ে নিখোঁজ হন এক সেনা জওয়ান। নিখোঁজ সেনা জওয়ানের সন্ধানে শুরু হয় বিশেষ তল্লাশি অভিযান। কিন্তু খোঁজ মেলেনি। শুক্রবার জঙ্গি বিরোধী অভিযানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে যৌথ বাহিনী। ঘাঁপটি গেড়ে থাকা জঙ্গিদের সঠিক অবস্থান জানতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ