আসছে ডেঙ্গুর ভ্যাকসিন, নভেম্বরে ট্রায়াল শুরু পশ্চিমবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গু মোকাবিলায় বড়সড় উদ্যোগ নিতে চলেছে স্বাস্থ্য মন্ত্রক। দেশে আসতে চলেছে মারণ জ্বরের ভ্যাকসিন। পশ্চিমবঙ্গেও শুরু হবে ওই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ডেঙ্গুর টিকা আসতে চলেছে দেশে। দেশজুড়ে ২০টি কেন্দ্রে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। পশ্চিমবঙ্গে নভেম্বর থেকে শুরু হবে এই ট্রায়াল। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গুর টিকা। পুণের সেরাম ইনস্টিটিউটও ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি করছে বলে জানা গিয়েছে। 

প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড ডেঙ্গির টিকা তৈরির কাজ আগেই শুরু করেছে। প্রথম ও দ্বিতীয় দফায় ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। তবে তৃতীয় দফার ট্রায়ালের আগে ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয়েছে। সেই পরিবর্তন শেষ হয়েছে। এবার তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল সেরে ফেলতে প্রায় সাড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ডেঙ্গু ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

বর্ষার মরশুম এলেই বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়িয়েছে মারণ জ্বর। স কলকাতায় মৃত্যু হয়েছে অনেকের। ফলে গবেষকদের মতে, ডেঙ্গুর টিকা এলে এবং ট্রায়াল সফল হলে বহু মানুষের প্রাণ বাঁচবে।

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

‘পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়’, বিদেশ মন্ত্রকের ঘোষণায় তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য