সিগারেট নিষিদ্ধ করতে চলেছে ব্রিটেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধূমপান এখন যুবক যুবতীদের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ও মৃত্যু বহনকারী জেনেও সিগারেট সেবন করে চলেছে। এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছেন ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পরবর্তী প্রজন্ম যাতে সিগারেট না পায় সেই ব্যবস্থাই গ্রহণ করতে চলেছে ব্রিটেন।

জানা গিয়েছে, ধূমপান বন্ধ করতে বিনামূল্যে ভেপ কিট দেওয়া হচ্ছে।গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ার জন্য ভাউচার স্কিম দেওয়া হচ্ছে। সিগারেট প্যাকেটের ভিতরে বাধ্যতামূলক সতর্কতাবিধি দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনের আগেই এই পদক্ষেপগুলি গ্রহণ করতে চলেছেন ঋষি সুনক।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, “আমাদের ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা পূরণ করতে চাই এবং এই কারণে আরো বেশি মানুষকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করতে চাই। আর এই কারণেই আমরা ইতিমধ্যে ধূমপানের হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছি।”

প্রসঙ্গত, গত বছর নিউজিল্যান্ডের ধূমপানবিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছে।  নিউজিল্যান্ডের সেই আইনের অধীনে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সেইমতই পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেন।

এর আগে গত মে মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করে,  খুচরা বিক্রেতারা শিশুদের হাতে বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে। ২০২৪ এর মধ্যে একক-ব্যবহারযোগ্য ভ্যাপ বিক্রি নিষিদ্ধ করার কথা জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্সিলগুলো।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু