ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাধ সাধল বৃষ্টি। শেষে পিছিয়ে দেওয়া হল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। আজ, বৃহস্পতিবার বিজয়া দশমী। তিথি মেনেই এদিন বিশাল আলোকসজ্জায় সজ্জিত হয়ে নিরঞ্জন হওয়ার কথা ছিল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সেই নিরঞ্জন যাত্রা বাতিল করা হয়েছে। এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। চন্দননগরেও চলছে বৃষ্টি। তাই এদিন নিরঞ্জন যাত্রা বাতিল করা হয়েছে। আপাতত কোনও পুজো কমিটি যেন তাদের প্রতিমা মণ্ডপের বাইরে না বের করে। এমন নির্দেশ দেওয়া হয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে।

আগামী রবিবার ২২ তারিখ সন্ধ্যা ছটায় চন্দননগর এর শোভাযাত্রা হবে বলেই কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে কীভাবে হবে নিরঞ্জন। সেই বিষয়ে এদিন চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন স্থানীয় বিধায়ক সহ প্রশাসনিক প্রধানরা। সেই বৈঠকেই সর্বসম্মতিতে নিরঞ্জন যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। আগামী রবিবার শোভাযাত্রা হবে এবং পরের দিন সোমবার বিসর্জন হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রীতি অনুযায়ী এদিন ঘট বিসর্জন করা হবে। কিন্তু প্রত্যেকটি বারোয়ারী তাদের যে প্রতিমা রয়েছে তা রেখে দেবে। যেমন ভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো ঠিক তেমনভাবেই রাখা হবে বলেই এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পডুন: আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

এর আগেও বেশ কয়েকবার চন্দননগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় বিঘ্ন ঘটেছিল। ১৯৯৯ সালে প্রাকৃতিক বিপর্যয় ও বৃষ্টির কারণে দশমীর নির্ধারিত দিনে ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা স্থগিত রেখে একাদশীর দিন তা আয়োজন করা হয়েছিল। চন্দননগর, ভদ্রেশ্বরে যত পুজো হয় তার মধ্যে ৬৮ টি পুজো কমিটি রাতের শোভাযাত্রায় আলোকসজ্জা নিয়ে বের হয়। বাকিরা দিনের বেলায় প্রতিমা বির্সজন দিত। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে হত বিসর্জন। কিন্তু এবারে বৃষ্টির জেরে সেই নিরঞ্জন যাত্রা পিছিয়ে গেল বেশ কিছুদিন।

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২