জ্বরে কাবু, ১০ দিন ধরে বিছানায় শয্যাশায়ী জিনাত আমান

গত ১০ দিন ধরে শয্যাশায়ী। ওঠার ক্ষমতা নেই। এ দিকে সামনের গোটা সপ্তাহ কাজে ঠাসা

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্তরের দশকে বলিউডের লাস্যময়ী নায়িকাদের মধ্যে অন্যতম জিনাত আমান। বিশেষত, যে যুগে সমাজে নারীদের তেমনি অগ্রাধিকার ছিল না, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নয়! সেই যুগে পর্দায় অবলীলায় সাহসী পোশাকে নিজেকে মেলে ধরেছেন তিনি। বিকিনিও পড়েছেন। একাধিক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন অনেকগুলি ব্লকবাস্টার চলচ্চিত্র। তবে ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটা সামলে এখন ৭০ বছর বয়সে নতুন করে পেশাদার জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখে অনুরাগীদের মধ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। যেখানে প্রায়শই নিজের জীবনের পুরনো দিনের স্মৃতি-সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ বার সেখান থেকেই অভিনেত্রী জানালেন, জানান গত দশ দিন ধরে তিনি অসুস্থ। বিছানা থেকে উঠতেই পারছেন না। সম্প্রতি বেশ কিছু ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং করেছেন। 

সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন করবেন তিনি। এই বয়সেও তাঁর দাপুটে অনুপ্রাণিত করে সবাইকে। তবে গত ১০ দিন ধরে ভাইরাল জ্বরে কাবু অভিনেত্রী। একেবারে শয্যাশায়ী।

সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় তাঁর একটি ফটোশুটের ছবি দিয়ে অসুস্থতার অভিনেত্রী ক্যাপশনে লিখলেন, ‘গত ১০ দিন ধরে শয্যাশায়ী। ওঠার ক্ষমতা নেই। এ দিকে সামনের গোটা সপ্তাহ কাজে ঠাসা।’ স্বাভাবিক ভাবেই বর্ষীয়ান এই অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে অনুরাগীরা উদ্বিগ্ন। তাঁর আরোগ্য কামনা করছেন সবাই। ১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবি দিয়ে পথচলা শুরু হয়েছিল জিনাতের। এর পর ‘ইয়াদোঁ কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো একাধিক ছবিতে ঝড় তুলেছিলেন জিনাত। তাঁর শরীরী আবেদনে এখনও মুগ্ধ দর্শক। তবে এককালে উপেক্ষিত হয়েছিল তাঁর অভিনয় প্রতিভা, এমনটাই দাবি আজও অভিনেত্রীর। তাই বলিউডে তেমন মর্যাদা পান নি তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পরিচালক ফারাজ় আরিফ আনসারির ‘বান টিক্কি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। 

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি