বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্য পরীক্ষা, হাসপাতালে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১২ দিনের বিদেশ সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যেয় নির্ধারিত সময়েই ফেরেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফর সেরেই এবার স্বাস্থ্যপরীক্ষা করালেন মুখ্যমন্ত্রী। রবিবার(২৪ সেপ্টেম্বর)বিকেলে পৌঁছলেন এসএসকেএম। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগম সহ অন্যান্য স্বাস্থ্যকর্তারা।

এদিন বিকেলে উডবার্ন ব্লকের সামনে থামে মুখ্যমন্ত্রীর গাড়ি। সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। জানা গিয়েছে তাঁর পায়ের কিছু সমস্যা রয়েছে। তা পরীক্ষা করিয়ে নিতেই হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ঠিক কী সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর, তা জানা যায়নি। 

প্রসঙ্গত, শনিবারই স্পেন, দুবাই  সফর থেকে ফিরেছেন। বাংলায় বিনিয়োগ টানতে বিদেশ সফরে যান মুখ্যমন্ত্রী। বৈঠক হয় একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে। বাংলার বিজিবিএস-এ তাঁদের আমন্ত্রণ জানানো হয়। সফর ইতিবাচক বলেই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।  

বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”আমাদের এবারের সফর খুব ভালো হয়েছে। বিদেশে অনেকটা কাজ হয়েছে বাংলার জন্য। এত সফল সফর আগে দেখিনি। আমাদের বিজিবিএস নিয়ে মাদ্রিদ, স্পেন, দুবাইয়ের শিল্পপতিদের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। তাঁদের আমি আমন্ত্রণও জানিয়েছি। সবমিলিয়ে সফর খুব ভালো হয়েছে।”  উল্লেখ্য, দীর্ঘ অনেকটা সময় বিদেশে থাকার দরুণ তাই একবার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিতেই হাসপাতালে মুখ্যমন্ত্রী।  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?