কনসার্ট চলাকালীন ক্ষুদে ভক্তকে জুতো খুলে উপহার বাদশার, দাম কত জানেন?

আমি আমার ভক্তদের কাছে খুবই কৃতজ্ঞ, তাঁরা সবসময় আমাকে আরও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে একটি দুর্দান্ত কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে নিজেদের জায়গা বানিয়ে নিলেন বলিউডের বিখ্যাত র‌্যাপার ও গায়ক বাদশা। মাঝে মধ্যেই তিনি তাঁর কনসার্টের জন্যে খবরের শিরোনামে থাকেন। এছাড়াও তাঁর নিত্যনতুন গান মার্কেটে আসা মাত্রই তা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেজে ওঠে একেকটা রিল ভিডিও। সম্প্রতি মুম্বইয়ে একটি ইউটিউব ফ্যানফেস্ট আয়োজিত কনসার্টে যোগ দিয়েছিলেন বাদশা। সেখান থেকেই একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা গেল, র‌্যাপার তাঁর ১৫ বছর বয়সী ভক্তকে তাঁর জুতা উপহার দিলেন। অবাক লাগলেও জুতার দাম শুনলে চোখ কপালে উঠবে যার দাম ১.৫০ লক্ষ টাকা। ভক্ত দের জন্যে মাঝে মধ্যেই সারপ্রাইজ পরিকল্পনা করে রাখেন তারকারা। এদিন ক্ষুদেকে তাঁর দামি জুতো একেবারে খুশি করে দিলেন গায়ক।

বলিউডে খুব স্বল্প সময়েই তারা অভিনব দক্ষতা দিয়ে জায়গা বানিয়ে নিয়েছেন বাদশা। হানি সিং-এর থেকেও এখন তিনি পপুলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বাদশাকে মঞ্চে পারফর্ম করতে দেখা যাচ্ছে। তখনই ভক্তদের ভিড়ে দাঁড়িয়ে থাকা একটি ক্ষুদেকে আচমকাই তাঁর জুতা জোড়া খুলে উপহার দিয়ে দেন বাদশা। যা তিনি এই অনুষ্ঠানে পরেছিলেন। কিন্তু কেন, আসলে মেয়েটির সেদিন জন্মদিন ছিল। র‍্যাপারের এই জুতাগুলিকে বলা হয় দ্য এলভি ট্রেনার ২। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই জুতার দাম ১.৫০ লক্ষ টাকা। বাদশার সেই ক্ষুদে ভক্তের নাম মনিকা বোহরা। রাজার কাছ থেকে উপহার পেয়ে তাঁর খুশির যেন সীমা নেই। ইভেন্টের পরে, মনিকা বোহরা সোশ্যাল মিডিয়ায় বাদশাকে ধন্যবাদ জানিয়ে বলেছে, র‌্যাপার দাদা তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে আসা ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন বাদশা।

তিনি বলেছেন, “আমি আমার ভক্তদের কাছে খুবই কৃতজ্ঞ, তাঁরা সবসময় আমাকে আরও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করে। মাঝে মাঝে ভাবি কি করে শোধ করবো এই ভালোবাসা, আমি কি কখনো শোধ করতে পারবো?” কাজের ফ্রন্টে বাদশাকে বর্তমানে ভারতের গট ট্যালেন্টের ১০ সিজনে বিচারক হিসাবে দেখা যাচ্ছে। গানের কথা বলতে গেলে, শিল্পা শেঠির ‘সুখী’ ছবির জন্য সংগীতায়োজন করেছেন বাদশা।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক