বনগাঁ থানার সামনে অবস্থান-বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস এবং বনগাঁ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ এর নেতৃত্বে বনগাঁ থানার(Banga P.S.) সামনে গান্ধী মূর্তির পদদেশে অবস্থান বিক্ষোভে বসেন বনগাঁ পৌরসভার(Banga Municipality) বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সাধারণ তৃণমূল কর্মীরা। এদিন হাতে প্লাকার্ড নিয়ে তৃণমূল কর্মীরা চাকদা রোডের ওপর অবস্থান বিক্ষোভ সামিল হন।

তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avishekh Bandopadhay) নেতৃত্বে রাজ্যের পাওনা ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন খাতে বকেয়া টাকা রাজ্যকে দিতে হবে এই দাবিতে রাজভাতে অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরের সামনে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। একই রকম ভাবে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে দিল্লিতে তৃণমূলের আন্দোলনকে সমর্থন জানাতে বনগাঁ থানার সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ(Gopal Seth) বলেন, রাজ্যের পাওনা টাকা দিতে হবে। এই দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে সমর্থন জানাতে বনগাঁ থানার সামনে গান্ধী মূর্তির(Gandhi Murti) পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রীতিমতো আগুন জ্বালিয়ে বকেয়া ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দেওয়ার দাবি জানানো হয়।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা