হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হল বাইডেনের কমান্ডারকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কয়েকজন কর্মীকে কামড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর। ফলে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে। বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ডকে একটি অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে।  

হোয়াইট হাউস বা বাইডেনের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ২০২১ সাল থেকে ১১ বার কামড় দিয়েছে কমান্ডার। কুকুরটি হোয়াইট হাউসের অন্যান্য কর্মীদেরও কামড় দিয়েছে।মার্কিন ফার্স্ট লেডি  বাইডেনের স্ত্রী জিলের সংযোগ বিভাগের পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার বলেন, কমান্ডার এখন হোয়াইট হাউসে নেই। সেখানে যারা কাজ করেন তাঁদের নিরাপত্তার বিষয়ে গভীর মনযোগী প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। তবে কমান্ডারকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

শেষবার ৩০ সেপ্টেম্বর কমান্ডারকে হোয়াইট হাউসে দেখা গিয়েছিল।  রাষ্ট্রপতির ব্যক্তিগত কোয়ার্টারের ট্রুম্যান ব্যালকনিতে দেখা গিয়েছিল। কমান্ডার বাইডেনের দ্বিতীয় কুকুর। আরেকটি জার্মান শেফার্ড  মেজরকেও হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় কর্মীদের কামড়ানোর জন্য। তাঁকে ডেলাওয়্যারে পাঠানো হয়েছিল। বাইডেনের প্রিয় কুকুর চ্যাম্প ২০২১ সালে ১৩ বছর বয়সে মারা যায়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের