Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিরিয়ার সেনা কলেজে ড্রোন হামলায় নিহত শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হোমস শহরে সেনাবাহিনীর একটি কলেজে প্রশিক্ষণ শিবির শেষে আয়োজিত অনুষ্ঠানে ড্রোন হামলায় কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে আরও অন্তত ২৪০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় শিকার করেনি। তবে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন হামলার পিছনে থাকতে পারে বলে সন্দেহ করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। সেনা আকাদেমিতে হামলার নিন্দা করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হোমস শহরে সেনা আকাদেমিতে সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে উচ্চপদস্থ সেনাকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের পরিবারের সদস্যেরাও হাজির ছিলেন।  অনুষ্ঠানটি শেষ হওয়ার আনুমানিক ২০ মিনিটের মধ্যে বিসওরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল। বিস্ফোরণে আনেক শিশু-মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন অনুষ্ঠানে হাজির অতিথিরা।

হামলার পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়। একের পর এক মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।সিরিয়া পরিস্থিতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর দাবি, হামলায় ১১২ জন নিহত হয়েছে। যদিও ওই দাবি নস্যা‍ৎ করে দিয়েছেন সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল গাবাশ। তাঁর দাবি, হামলায় ৮০ জন প্রাণ হারিয়েছেন। প্রথমে খবর রটেছিল, ড্রোন হামলায় অনুষ্ঠানে হাজির সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস আহত হয়েছেন। তবে সিরিয়া সরকারের পক্ষ থেকে ওই দাবিও খারিজ করে দিয়ে বলা হয়েছে, হামলার কয়েক মিনিট আগেই আনুষ্ঠানস্থল ছেড়ে চলে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।  

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর