পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই। রবিবার সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রীর চেতলার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হচ্ছে। বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তাঁর বাড়ির বাইরে অনুগামীরা ভিড় জমিয়েছেন। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

রবিবার সকালে নিজাম প্যালেস থেকে মোট ১০টি গাড়িতে বের হন সিবিআই আধিকারিকরা। ৫-৬জন সিবিআই আধিকারিকের দল ফিরহাদ হাকিমে বাড়িতে পৌঁছয়। মেয়রের নিরাপত্তারক্ষীদেরও বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে সিবিআই, ইডি। সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব পায়।

গত বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ  পুরনিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। একটানা প্রায় ১৯ ঘণ্টা রথীন ঘোষের বাড়িতে চলে তল্লাশি। পাশাপাশি কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বাড়ি-সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম