‘KBC’-তে বিজেপি নেতাদের অপমান করছেন খোদ অমিতাভ বচ্চন, আসল সত্যিটা কী?

এই বিষয়ে ভোপাল পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কের মুখে সোনি টিভির ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’। সম্প্রতি শোয়ের এক বিতর্কিত প্রশ্নের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কিত একটি অবমাননাকর প্রশ্ন করছেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। আর তা নিয়েই যত বিতর্ক। কিন্তু সোমবার সোনি টিভির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভিডিয়োটি জাল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভিডিয়োতে যে প্রশ্নটি শোনা যাচ্ছে অমিতাভের মুখ থেকে, সেটি সম্পূর্ণ ভুল। এতে অনৈতিকভাবে অমিতাভ বচ্চনের ভয়েস ব্যবহার করা হয়েছে। শোটির সততা এবং দর্শকদের আস্থা বজায় রাখা আমাদের দায়িত্ব। তাই আমরা এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি, আমরা এই ধরনের ভুল তথ্যের তীব্র নিন্দা জানাই।”

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োতে কেবিসি’র একটি পর্বের অংশ বিশেষ দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন একজন প্রতিযোগীকে জিজ্ঞেস করছেন, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে, কে তাঁদের ভুয়ো ঘোষণার কারণে ঘোষণা মেশিন নামে পরিচিত?’ সঠিক উত্তরের জন্য রাখা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গুজরাতের মুখ্যমন্ত্রী  ভূপেন্দ্র পটেলের নাম। সঠিক উত্তর হিসেবে দেখানো হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। 

এ বিষয়ে ভোপাল পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গতবছর দিল্লি হাইকোর্ট বিনা অনুমতিতে আর অমিতাভ বচ্চনের ‘ফটো, ভয়েস এবং নাম’ ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট আদেশ দিয়েছিল। অভিনেতার খ্যাতি যাতে নষ্ট না হয়ে সেই কারণেই অভিনেতার পক্ষে অ্যাডভোকেট হরিশ সালভের অভিযোগ দায়ের করেছিলেন। অমিতাভ বচ্চনের ভয়েস ব্যবহার করে লোকেদের প্রতারণা করা হয়। 

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সামরিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা