১৯ দফার নিয়মবিধি, তবুও ফাঁক শ্রমিক সুরক্ষায়

নির্মাণস্থলে শ্রমিকদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের ১৯ দফার বিধি স্বস্তির বার্তা বয়ে এনেছে। কিন্তু পাশাপাশি প্রশ্নও থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের(Department of Municipality and Urban Development) তরফে নির্মাণস্থলে শ্রমিকদের সুরক্ষার(Protection of Workers at Construction Sites) জন্য ১৯ দফার একটি নিয়মবিধি(A Regulation of 19 Clauses) জারি করা হয়েছে। সেই বিধিগুলিকে স্বাগত জানিয়েছে সব পক্ষই। কেননা সরকারি তথ্য পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে কলকাতা(Kolkata)-সহ এ রাজ্যে নির্মাণস্থলে কর্মরত অবস্থায় একাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনা(Worker Death Incident) ঘটেছে। এর মধ্যে যেমন সরকারি কাজ রয়েছে তেমনি বেসরকারি বা ব্যক্তিগত কাজও রয়েছে। নির্মাণস্থলে প্রয়োজনীয় সুরক্ষা-বিধি পালনে গাফিলতি থাকায় দুর্ঘটনার কারণে শ্রমিক-মৃত্যুর ঘটনা ঘটেছিল বলে ওই সব ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য সরকারের ১৯ দফার বিধি স্বস্তির বার্তা বয়ে এনেছে। কিন্তু পাশাপাশি প্রশ্নও থাকছে। প্রশ্ন মূলত ২টি। বিধি মানা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবে কে? কেউ যদি বিধি না মানে তখনই বা কী হবে?  

ঘন বসতিপূর্ণ এলাকায় পুরনো বাড়ি বা নির্মাণ ভেঙে নতুন নির্মাণ করার ক্ষেত্রে অতি সম্প্রতি রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের দেওয়া ১৯ দফার নিয়মবিধিতে শ্রমিকদের নিরাপত্তার দিকটি যে ভাবে গুরুত্ব পেয়েছে, তাকে স্বাগত জানিয়েও অনেকের সংশয়, এই বিধি আদৌ বাস্তবে পালন করা হবে তো? যদিও পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তাদের একাংশ জানাচ্ছেন, নিয়ম পালনে ফাঁক দেখা যাচ্ছে বলেই সংশ্লিষ্ট বিধিতে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে। যেমন, নির্মাণস্থলে কোনও বিপদ এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নির্মাতা সংস্থা, মালিককে কোনও বিশেষ প্রযুক্তি বা যন্ত্র রাখার ব্যবস্থা করতে হবে। ওপর থেকে কোনও ইট বা সামগ্রী পতনের আশঙ্কার ক্ষেত্রে কর্মরত শ্রমিক আইএস ছাপযুক্ত সেফটি হেলমেট ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করতে হবে নির্মাতাকে। কোনও দেওয়াল, মেঝে, প্লাস্টার ভাঙার সময়ে ইটের টুকরো, ভাঙা প্লাস্টার, ধুলো-সহ একাধিক জিনিস ঢুকে চোখের ক্ষতি আটকাতে কর্মীদের সেলুলয়েড লেন্সের চশমা সরবরাহ করতে হবে। নির্মাণ ভাঙার সময়ে শ্রমিকদের চামড়া বা রবারের গ্লাভস পরার কথা বলা হয়েছে।

ধুলো-দূষণের হাত থেকে শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে সংশ্লিষ্ট ১৯ দফা বিধিতে। যে কোনও উচ্চতার নির্মাণের ক্ষেত্রেই সেফটি বেল্ট বাধ্যতামূলক করতে হবে নির্মাতাকে। সেই সঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখতেই হবে। তা ছাড়া, কোনও রকম দুর্ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসকের সাহায্য পাওয়া যায়, আগাম সেই ব্যবস্থা করে রাখতে হবে। অগ্নি-বিপর্যয় এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। নিয়মবিধি পালন নিশ্চিত করার জন্য সামগ্রিক কাজ এক জন নথিভুক্ত ও স্বীকৃত নির্মাণবিদের তত্ত্বাবধানে করার কথা বলা হয়েছে। নির্মাণস্থলের শ্রমিকদের স্বাস্থ্য ও সামগ্রিক জীবনের সুরক্ষার জন্য নিয়ম রয়েছে। কিন্তু তা যথাযথ ভাবে মানা হয় না। এক্ষেত্রেও রাজ্যের বিধি কতখানি মানা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ