ইজরায়েল ফেরত বাংলার ৫৩ জনকে রাজ্যে ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী

ইজরায়েল ৫৩ জন যাতে কোনও রকম সমস্যা ছাড়াই এবার বাংলায় ফিরতে পারেন, সে জন্য এবার ট্যুইট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল(Israel) থেকে শুক্র সকালেই ভারতে(India) ফিরে এসেছে ২১২ জন ভারতীয়(Indians)। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ইজরায়েলের রাজধানী তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও ১ শিশুও ছিল। দেশে ফেরা এই দলের মধ্যে বাংলার ৫৩জন বাসিন্দাও ছিলেন। ওই ৫৩ জন যাতে কোনও রকম সমস্যা ছাড়াই এবার নিজের রাজ্যে ফিরতে পারেন, সে জন্য বাংলার মুখ্যসচিব এবং দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী(Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী নিজেই ট্যুইট করে এইকথা জানান। 

এদিন মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে লেখেন, ‘ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বলেছি, ফেরত আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে। দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি রয়েছে। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন।’ মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে যে বিশেষ নম্বরগুলি তুলে ধরেছেন সেগুলি হল দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১ এবং নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ