চতুর্থীতেই শহরতলির দুই প্রান্তে জোড়া খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরপুকুর ও মধ্যমগ্রাম: চতুর্থীর দিন ঠাকুরপুকুর ও মধ্যমগ্রামে পরপর দুটি খুনের ঘটনা ঘটল। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজারের কাছে এক ব্যক্তির হাতে খুন হল অপর এক ব্যক্তি।স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনি দিয়ে ফিরছিল অনিমেষ সিং। সেই সময় এক ব্যক্তি অনিমেষ সিং যখন স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় অনিমেষ সিং এর বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। আহত রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে।

আশেপাশের লোকজন ছুটে আসে, বেশ কয়েকজন আততায়ী পিছনে ধাওয়া করলেও তাকে প্রথম অবস্থায় ধরতে পারে না। পরবর্তীকালে ঠাকুরপুকুর থানা(Thakurpukur P.S.) এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। আহত অবস্থায় অনিমেষ সিংকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কি কারণে এই খুন এখনো পরিষ্কার না পুলিশের কাছে।পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । সকালে বেলায় এরকম একটি রুদ্ধশ্বাসের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটলাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ যে স্থানের ঘটনাটি ঘটেছে সেটা ঘিরে রেখেছে । অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলায় দিনে দুপুরে খুন হল মধ্যমগ্রামে(Madhyamgram)। কাজী নজরুল ইসলাম সরণির বাসিন্দা পারমিতা চক্রবর্তী ও তার ছেলে বাড়িতে ছিলেন। এক পনির বিক্রেতা তাদের বাড়িতে ঢোকে এবং জল খেতে চায়। ওই মহিলা জল নিয়ে ফুটে আসার পরই তার ওপর আক্রমণ করেন পনির বিক্রেতা।

হঠাৎ মায়ের চিৎকার শুনে ছেলে বাড়ির নিচে নেমে গিয়ে দেখেন, তার মা রক্তাক্ত অবস্থায় পরে আছেন। মহিলার পরিবারের অভিযোগ গলায় সোনার চেন ছিল ওই মহিলার।সেই সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেন ওই মহিলা।তখনই পনির(Paneer) কাঁটা ছুরি দিয়ে মহিলার গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বারাসতের(Barasat) একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পনির বিক্রেতা পালানোর সময় এলাকার মানুষ তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জির বক্তব্য,খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ বাড়ির কাছের একটি জঙ্গল থেকে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর