পুজোতে ডায়েটের কথা মাথায় আনিনা, প্রতিদিনই চিট ডে: তৃণা সাহা

স্বাস্থ্যকর খাবার কথা মাথায় আসেনা। তবে তাঁর প্রিয় খাবার মটন। তা সে যেভাবে তৈরি করা হোক না কেন। দুপুরে-রাতে যে কোনও সময়তেই চলতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে পর্দায় অভিনয় না করলেও দুটিতে সবসময় একে অপরকে চোখে হারান। মাঝে অবশ্য তাঁদের বিচ্ছেদের গুজব উঠেছিল বটে। কিন্তু কে দেয় পাত্তা! কোনও রহস্যে প্রতিক্রিয়া না করে শেষমেশ নিজেরাই রহস্যের সমাধান করেন। আসলে গুজব ওঠার কারণ, তাঁরা বেশ কিছু মাস ধরে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছিলেন না, রিলও বানাচ্ছিলেন না। যারা কিনা সামাজিক মাধ্যমের নয়নের মণি, তাঁদের একসঙ্গে ধরা না দেওয়ার বিষয়টি থেকেই শুরু হয় গুঞ্জন। এতক্ষন নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান পাওয়ার জুটি নীল আর তৃণা। কী ভাবছেন তো, আজকে তাঁদের নিয়ে আলোচনার কারণ কী?

আসলে পুজোর সময়ে তাদের পুজো কেমন কাটবে, তা ছাড়া আলোচনার আর কী বিষয় থাকতে পারে তাই না! টলিউডের এই পাওয়ার কাপল কীভাবে পুজো কাটাবেন সেটাই আজ আমাদের আলোচ্য বিষয়! কলকাতার পুজো মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে, বিকেল হলেই বাতাসে ঠান্ডার আমেজ। সঙ্গে পুজো পুজো গন্ধ। পুজো মানেই মণ্ডপে বসে আড্ডা দেওয়া, জমিয়ে পেটপুজো আর পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া। তবে তারকাদের পুজো রুটিন কেমন থাকে, সেটা আপনাদের জানানোর দায়িত্ব আমাদেরই।

সম্প্রতি পুজোতে কেমন কাটাবেন তা জানালেন নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। তৃণা যদিও আজকাল সিনেমা-সিরিজে বেশি কাজ করছেন। অন্যদিকে নীলও ব্যস্ত তাঁর ধারাবাহিক বাংলা মিডিয়াম নিয়ে। যদিও শোনা যাচ্ছে, নইলে বাংলা মিডিয়াম খুব শীঘ্রই শেষ হচ্ছে। কী করবেন এবারে পুজোর পাঁচ দিন তাঁরা? একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তৃণা জানালেন, পুজো পরিক্রমায় যাওয়ার কথা রয়েছে তাঁর। একটু রাতের দিকে কোনও বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন পাড়ার মণ্ডপে। তবে কোনদিন কোন পোশাক পরবেন তা নিয়েও আগে থেকে ঠিক করে রাখেননি। আর খাওয়া-দাওয়া? অবশ্যই ডায়েটের কথা মাথায় রেখেই পেট পুজো হবে তাই তো? না একেবারেই নয়। তৃণা জানালেন, পুজো মানেই তাঁর কাছে সেটা চিট ডে। স্বাস্থ্যকর খাবার কথা মাথায় আসেনা। তবে তাঁর প্রিয় খাবার মটন। তা সে যেভাবে তৈরি করা হোক না কেন। দুপুরে-রাতে যে কোনও সময়তেই চলতে পারে। এদিকে নীল-তৃণাকে একসঙ্গে দেখতে খুবই পছন্দ অনুরাগীদের। ভালোবেসে নাম দিয়েছে তৃনীল। তবে এতদিন পর্দায় তাদের একসঙ্গে না দেখা গেলেও খুব শীঘ্রই ভক্তদের এই অপেক্ষা ঘুচতে চলেছে। তাদের একসঙ্গে প্রথম সিনেমার নাম ‘তিলোত্তমা’। 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর