মহা সপ্তমীর সকালে স্বামী ও ছেলের সঙ্গে খোশমেজাজে অন্তঃসত্ত্বা শুভশ্রী, কোথায় গেলেন অভিনেত্রী?

সপ্তমীর সকালে অভিনেত্রী পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন সাদা ফ্লোরাল প্রিন্ট চুড়িদারের সঙ্গে কমলা ফ্লোরাল প্রিন্ট ওড়না, মাথায় সিঁদুর, টিপ, খুব ক্যাজুয়াল সাজে দেখা মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুজো শুরু হয়েছে মহালয়া থেকেই। কিন্তু যাই বলুন না কেন, পুজো কিন্তু শুরু ষষ্ঠীর দিন থেকেই, পুজোর পুরোপুরি রেশ শুরু হয় পঞ্চমী থেকেই। মায়ের মণ্ডপে ঢোকা পর্যন্ত। তবে বর্তমানে সেই রেশ আর নেই। যাই হোক, আজ মহা সপ্তমী। দেখতে দেখতে দুর্গাপুজোর দুদিন। আর মাত্র ২ দিন। তার পরেই বিজয়া দশমী। মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিন। তাই এই কটাদিন সব দুঃখ-কষ্ট ভুলে জমিয়ে মজা করছেন সকলে। তবে এ না হয় সাধারণ মানুষের পুজো হল, কিন্তু তারকাদের পুজো কেমন যাচ্ছে! এই ধরুন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কয়েক মাস আগেই তাঁদের দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছেন।আগামী ডিসেম্বরেই ছোট্ট ইউভানের দাদা কিংবা বোন আসতে চলেছে। এই মূহুর্তে গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু পুজোতে কী আর বাইরে থাকা যায়। রাত জেগে প্যান্ডেল হপিং হবে না, অগত্যা স্বামী ও ছেলেকে নিয়ে সকালে বেরিয়েছেন অভিনেত্রী। আর সকলকে জানালেন মহা সপ্তমী’র শুভেচ্ছা।সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ‘মহা সপ্তমী’র শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন শুভশ্রী। এ দিন সকাল সকাল স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং ছেলের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী।

সপ্তমীর সকালে অভিনেত্রী পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন সাদা ফ্লোরাল প্রিন্ট চুড়িদারের সঙ্গে কমলা ফ্লোরাল প্রিন্ট ওড়না, মাথায় সিঁদুর, টিপ, খুব ক্যাজুয়াল সাজে দেখা মিলেছে। অন্যদিকে রাজ চক্রবর্তীর পরনে নীল রঙের কুর্তা এবং সাদা পাজামা। এ দিন ছোট্ট ইউভান পরেছেন কচি কলাপাতা রঙের কুর্তা এবং জিনস। আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গাড়ি চেপেই ঘুরলেন। পোশাকের ফাঁকে হবু মায়ের বেবি বাম্প স্পষ্ট। বর্তমানে অন্তঃসত্ত্বা হলেও চুটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন, দুই দিকেই খুশি শুভশ্রী। কাজের পাশাপাশি পরিবারকেও সমান সময় দেন তিনি। ছেলের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর চেষ্টা করেন।

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ