প্রতিমা গঙ্গার জলে পড়া মাত্র ক্রেন মারফত তা দ্রুত তুলে ফেলা হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয় দশমীর সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। বনেদি বাড়ির দুর্গাপুজো থেকে ছোট ছোট প্রতিমা বিসর্জন চলছে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে। চলবে দিনভর। বাবুঘাট থেকে আহিরীটোলা একাধিক গঙ্গার ঘাটে এই বিসর্জন পর্ব হচ্ছে । এর আগে সোমবার রাত থেকেই প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু করে দেয় কলকাতা পুরসভা(KMC), কলকাতা পুলিশ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ।কলকাতার খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে প্রচুর পরিমাণে কার্মি প্রস্তুতি রাখা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে ।

ক্রেন, লাইফবোট-সহ পর্যাপ্ত আলো ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে এই ঘাটগুলিতেই সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। তাই কলকাতা পুরসভার তরফে বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে এই ঘাটগুলিতেই বেশি নজরদারি করতে।বন্দর কর্তৃপক্ষের তরফে কলকাতা পুরসভাকে জানানো হয়েছে,এ বার প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে তাদের তরফ থেকে।কলকাতা পুলিশের(Kolkata Police) পাশাপাশি, বন্দর কর্তৃপক্ষ এ বার ৫০টি লাইফবোট নামিয়েছে কলকাতার গঙ্গায়।প্রতিমা গঙ্গার জলে পড়ার পরেই ক্রেন মারফত তা দ্রুত তুলে ফেলা হচ্ছে। যাতে গঙ্গা দূষণ রোধ করা যায়।বিজয়া দশমীর দিন থেকে শহর কলকাতার একাধিক গঙ্গার ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন এর পালা।

নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন এর এই পর্ব শেষ করার জন্য কলকাতা পুরসভা কতটা প্রস্তুত রয়েছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে কিনা, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রয়েছে কিনা, রিভার ট্রাফিক(River Traffic) পুলিশের পক্ষ থেকে জলে নিরঞ্জন পর্ব চলাকালীন যে কোন দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে কতটা প্রস্তুত রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা সজাগ রয়েছেন কিনা,এ জাতীয় সমস্ত বিষয় খতিয়ে দেখছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা বিধায়ক (MLA)দেবাশীষ কুমার।কলকাতা পুরসভার পক্ষ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, দেবাশীষ কুমার(Debashis Kumar)।

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট