কর্মসূত্রে বাড়ির বাইরে থাকলেও পুজোটা মন্দ কাটেনি অদ্রিজার, রানির সঙ্গে জমিয়ে দিলেন আড্ডা

দু’জন বাঙালি এক জায়গায় হাজির হলে যা হয়, অনেক ক্ষণ গল্প করেছি। নতুন সিরিয়ালের জন্যে আমাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মের পর থেকে একবারও দুর্গাপুজোতে কলকাতায় থাকা মিস করেননি তিনি। কিন্তু বর্তমানে কাজকেই শখের থেকে প্রধান মাধ্যম হিসেবে মনে করেন সবাই। তাই অদ্রিজাও তাই মনে করেন। বাংলার টেলিভিশনের অতি পরিচিত মুখ অদ্রিজা রায়। বর্তমানে কর্মসূত্রে তিনি মুম্বই নিবাসী। ইতিমধ্যেই ২ টি হিন্দি সিরিয়াল করে ফেলেছেন তিনি, তাও মুখ্য ভূমিকায়।তাই শুটিংয়ের অত্যধিক চাপে এ বছর কলকাতায় আসতে পারেননি অদ্রিজা। দক্ষিণেশ্বরের মেয়ে তিনি, পুজোর সময় কখনই কলকাতা ছেড়ে কোথাও যাননি তিনি। তবে এখন কাজটাই তাঁর ধ্যান-জ্ঞান। সম্প্রতি শুরু হয়েছে তাঁর হিন্দি সিরিয়াল ‘ইমলি’। সিরিয়ালে নামভূমিকায় অভিনয় করছেন অদ্রিজা।

তবে কলকাতার বাইরে পুজো কাটলেও মুম্বইয়ে পুজোর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি অভিনেত্রীর। কারণ কলকাতার মতো এতো পুজোর রেওয়াজ সেখানে না থাকলেও মুম্বইয়ের হাতে গোনা কিছু পুজোর নাম দেশ জুড়ে। কারণ মুম্বইতে প্রচুর বাঙালি অভিনেত্রী আছেন। যেমন উত্তর বোম্বে সার্বোজনীনের দুর্গা পুজোতে ষষ্ঠীর দিন থেকেই দেখা মিলেছিল কাজল ও রানীদের। প্রতিদিন নিয়মিত বলিউডের শীর্ষ দুই অভিনেত্রীর দেখা মিলেছে সেখানে। এছাড়াও জযা বচ্চন, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডভানি, সবার দেখা মিলেছে। এবার মুম্বইয়ের সেই পুজো মণ্ডপেই ঘুরতে গেলেন অদ্রিজা।ঠাকুর দেখার ফাঁকেই রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। সঙ্গে ছবিও তুললেন।

নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব মুম্বইয়ের অন্যতম চর্চিত পুজো। ‘মুখোপাধ্যায় বাড়ির পুজো’ নামেও লোকমুখে এই পুজোর সুখ্যাতি রয়েছে। অষ্টমীর দিন প্রতিমা দর্শন করতে এই পুজো মণ্ডপেই হাজির হয়েছিলেন অদ্রিজা। তখনই রানির সঙ্গে দেখা হয় তাঁর। অদ্রিজার পরনে লাল পাড় সাদা শাড়ি। সঙ্গে মানানসই গয়না। রানির সঙ্গে কী কথা হল জানালেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমেকে। অদ্রিজার কথায় , ‘‘আসলে ওঁর বৌদির (জ্যোতি মুখোপাধ্যায়) সঙ্গে আমি ‘দুর্গা চারু’ সিরিয়ালে অভিনয় করি। উনিই আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি মুখ্যচরিত্রে অভিনয় করছি। আমার ছুটি মানে পুরো ইউনিটের ছুটি। ওঁরা যে আমাকে এতটা সাহায্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। দু’জন বাঙালি এক জায়গায় হাজির হলে যা হয়, অনেক ক্ষণ গল্প করেছি। নতুন সিরিয়ালের জন্যে আমাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।’’ এদিন রানির সঙ্গে ধুনুচি নাচেও অংশ নিয়েছিলেন অদ্রিজা।

। 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?