স্বাধীনতার পর প্রথমবার ডুয়ার্সের বক্সা পাহাড়ে স্বাস্থ্যকেন্দ্রের সূচনা

অসুস্থ বা সন্তানসম্ভবা হলে একমাত্র ভরসা বাঁশের মাচা। বাঁশের মাচায় প্রায় ৪-৫ কিমি পথ বয়ে নিয়ে তবেই গাড়ি ধরে হাসপাতাল যেতে হতো।

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: স্বাধীনতার পর প্রথমবার আলিপুরদুয়ার জেলার দুর্গম বক্সা পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা চালু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন ডুয়ার্সের উচ্চতম স্থান বক্সা পাহাড়ে একটি কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করেছে। যার উদ্বোধন হল শনিবার। এর আগে বুক্সা, আদমা, চুনভাটির মত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষদের রীতিমতো কষ্ট করেই ব্লক স্বাস্থ্যকেন্দ্র অথবা জেলা হাসপাতালে ছুটতে হতো চিকিৎসার জন্য। অসুস্থ বা সন্তানসম্ভবা হলে একমাত্র ভরসা বাঁশের মাচা। তাও আবার বয়ে নিতে প্রয়োজন ৪ জন যুবকের। বাঁশের মাচায় প্রায় ৪-৫ কিমি পথ বয়ে নিয়ে তবেই গাড়ি ধরে হাসপাতাল যেতে হতো। এর ফলে বহু রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে।

এই দুর্গম এলাকায় কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত না থাকায় ক্ষোভ জন্মেছিল এলাকাবাসীর। অবশেষে উদ্যোগী হয় জেলা প্রশাসন। একটি কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করা হল বক্সা পাহাড়ে। ওই স্বাস্থ্যকেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৬ লক্ষ টাকা। এদিন প্রাথমিক ভাবে ৩ বেড নিয়ে বাতানুকূল স্বাস্থ্যকেন্দ্রের শুভ সূচনা হয়ে গেল। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশচিক বড়াইক ও কালচিনি ব্লক আধিকারিক পরিতোষ বর্মণ সহ অন্যান্য অতিথিরা। স্বাধীনতার পর এই প্রথম এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হওয়ায় খুশি এই দুর্গম এলাকার গ্রামবাসীরা।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর