Loading live market data...
Loading active stocks...
Connecting...

উমা কৈলাসে ফিরতেই ধনদেবীর আরাধনায় ব্যস্ত বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৈলাসে ফিরেছেন উমা। শুক্রবার কার্নিভাল শেষেই এবছরের মত দুর্গাপুজোর আনন্দ শেষ। তবে কথায় আছে, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। অর্থাৎ উৎসবের আমেজ কিন্তু শেষ হয়নি। উমা ফিরতেই এবার লক্ষ্মী পূজার তোড়জোড় শুরু। ধনদেবীর আরাধনা করতে  কোমর বেঁধে নেমে পড়েছেন  শহর ও শহরতলীর মানুষজন।

লক্ষ্মী পূজোয় প্রতিমার জন্য ব্যবহৃত সোলার অলঙ্কার  যেন কয়েক গুণ সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ধনদেবীর। তাই এই সোলার অলঙ্কার তৈরিতে লক্ষ্মীপুজোর আগে নদিয়ার পানপুর-কেউটিয়া পঞ্চায়েতের  বাদপুর  গ্রামের মানুষজনের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে।  এই এলাকার  প্রত্যেকটি বাড়ির  মহিলারাই অলঙ্কার তৈরি করেন। সামনেই লক্ষ্মীপুজো। তাই  রাত দিন এক করে সোলার মালা, কদম,  ফুল তৈরি করতে ব্যস্ত হয়েছেন মহিলারা।

তবে এই শিল্প  যেন দিন দিন ধ্বংসের দিকেই যাচ্ছে। সোলা শিল্পীরা জানাচ্ছেন,  সারা বছর  তাঁরা এই কাজ করেন। তবে পুজোর কয়েকটা দিন একটু বেশি  বিক্রি  হয়। লাভের মুখ না দেখলেও  কোনরকম হাত খরচ চালানোর জন্য  এই কাজ করে থাকেন এলাকার মহিলারা। তাঁদের গলাতে হতাশার সুরে শোনা গেল।  এই শিল্প বাঁচাতে সরকারি কোনো সুবিধা পাননা বলেই অভিযোগ। তবে তাঁদের আশা  ধনদেবীর আরাধনার  মধ্যে দিয়েই আগামী দিনে লাভের মুখ দেখবেন।   

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর