দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের প্রভাব জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন ঘিরে থাকে বাড়তি আগ্রহ। কারণ, জ্যোতিষমতে বৃহস্পতি জ্ঞান, অর্থ, বিবাহ, সন্তান এবং সৌভাগ্যের কারক গ্রহ। আগামী ৩১ অক্টোবর দীপাবলির ঠিক আগে নিজের অবস্থান বদলাতে চলেছেন দেবগুরু। কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন তিনি। এই গোচরের প্রভাব পড়বে ১২টি রাশির জাতকদের উপরই। কারও জীবনে নতুন সুযোগ আসতে পারে, আবার কয়েকটি রাশির ক্ষেত্রে বাড়তে পারে কাজের চাপ, আর্থিক চিন্তা এবং পারিবারিক অশান্তি। বিশেষ করে তিন রাশির জাতকদের এই সময়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, ৩১ অক্টোবর দুপুর ১২টা ২ মিনিট নাগাদ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। প্রায় তিন মাস সিংহ রাশিতে অবস্থান করবেন তিনি। এরপর ২৫ জানুয়ারি ২০২৭ বৃহস্পতি বক্রী অবস্থায় পুনরায় কর্কট রাশিতে ফিরে যাবেন।

বৃষ রাশি

বৃহস্পতির এই রাশি পরিবর্তনের সময়ে বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ফলে কাজের চাপও অনুভব করবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দিকে নজর দিতে হবে। আর্থিক ক্ষেত্রেও বুঝেশুনে পা ফেলা জরুরি। বড় কোনও কেনাকাটা কিংবা বিনিয়োগের আগে ভালভাবে খোঁজখবর নেওয়া প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তায় ধৈর্য বজায় রাখুন। সামান্য ভুল বোঝাবুঝি থেকেও অশান্তি তৈরি হতে পারে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়ে কেরিয়ার ও আর্থিক সংক্রান্ত সিদ্ধান্তগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। তবে কোনও প্রস্তাব গ্রহণ করার আগে ভবিষ্যতের সম্ভাবনা ভালভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন কোনও প্রকল্পে টাকা বিনিয়োগের আগে ঝুঁকির দিকগুলি খতিয়ে দেখা জরুরি।

মীন রাশি

মীন রাশির জাতকদের এই সময় নিজেদের পরিকল্পনা এবং দায়িত্বের বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। কাজের চাপও স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হতে পারে। কোনও কাজ প্রত্যাশামতো এগোতে দেরি হলে হতাশ না হয়ে পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনুন। আর্থিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করতে হবে। পরিবারের সদস্য কিংবা জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ তৈরি হলে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের