বিএনপির সভা ঘিরে রণক্ষেত্র ঢাকা, সংঘর্ষে নিহত পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হলো। বিরোধী দল বিএনপির ডাকা সমাবেশ ঘিরে শনিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী ঢাকা। বিএনপি কর্মীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে এক পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪১ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও রাজারবাগ পুলিশ লাইনসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, পাল্টা পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আগামিকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা ও তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচনের দাবিতে এদিন নয়া পল্টনে সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। ওই সমাবেশ ঘিরে শুক্রবার রাত থেকেই উত্তেজনা দেখা দেয়। এদিন সকাল এগারোটার পরেই নয়া পল্টনের সামনে জড়ো হওয়ার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। পুলিশ ওই মিছিল আটকাতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বাংলা মোটর, কাঁকরাইল, শান্তিনগর-সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বাঁধে। একাধিক বাস ও অ্যাম্বুলান্সে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতা-কর্মীরা। পাল্টা পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে বিএনপির সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। আর ওই খবর ছড়িয়ে পড়ার পরেই উত্তেজনা চরমে পৌঁছয়।

একাধিক জায়গায় পুলিশের উপরে চড়াও হন ক্ষুব্ধ বিএনপি কর্মীরা। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন ধরানোর পাশাপাশি  হাসপাতালের দুটি অ্যাম্বুলান্সও পুড়িয়ে দেয়। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনেও পুলিশের ফাঁড়িতে হামলা চালানো হয়। ফকিরাপুলে বিএনপি কর্মীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ওই মারধরেই এক পুলিশ কর্মী প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই রাজধানীতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি’র ১২’প্ল্যাটুনকে মোতায়েন করা হয়েছে।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও