পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে যখন মাঠে নামেন তখন বিধ্বংসী ইনিংস খেলে বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেয়। বয়স মাত্র ১৫। কিন্তু কাজ তাঁর অসাধারণ। কথা হচ্ছে বৈভব সূর্যবংশীকে নিয়ে। কিন্তু এবার বৈভবের এক অন্য ভিডিও ভাইরাল হল। সেই ভিডিও খেলাকে কেন্দ্র করেই। তবে তার সঙ্গে বৈভবের ব্যাটিং-য়ের কোনও সম্পর্ক নেই। গত রবিবার রাইজিং স্টার এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে খেলতে নেমেছিল ভারতের ‘এ’ দল। তাতে ছিলেন বৈভব। পাকিস্তান যখন মাঠে ব্যাট করছে তখন ফিল্ডিং করতে গিয়ে এক কাণ্ড ঘটাতে দেখা গেল ১৫ বছরের এই তরুণ ব্যাটারকে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে ওভার শেষে বাইশ গজের কাছে গিয়ে সতীর্থদের সঙ্গে কথা বলছেন বৈভব। তারপরেই ফিরে আসতে গিয়ে ধাক্কা মারেন আম্পায়ারকে।

আরও পডুন: মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

যদিও সেই ধাক্কা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে নেটিজেনদের ধারণা ইচ্ছাকৃতভাবেই আম্পায়ারকে ধাক্কা মেরেছেন বৈভব। মাঠের মধ্যে আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণ করলে আইসিসির নিয়মে শাস্তির মুখে পড়তে হতে পারে বৈভবকে। যদিও আম্পায়ার বিষয়টি হাল্কা মেজাজেই নিয়েছেন। ভিডিও-তে তেমনটাই দেখা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুজবেন্দ্র চাহালকে দেখা যেত আম্পায়ারের সঙ্গে খুনশুটি করতে। এবার কী সেই পথেই হাঁটছে বৈভব? প্রশ্ন করছেন নেটনাগরিকরা। ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ ম্যাচ টুর্নামেন্টের অন্যতম প্রতীক্ষিত লড়াই হিসেবে আগেই গণ্য হচ্ছিল। তবে সূর্যবংশী ও আম্পায়ারের মধ্যেকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ক্রিকেটিয় লড়াইয়ের বাইরে আলোচনার এক নতুন খোরাক জুগিয়েছে। গত রবিবার ভারত ‘এ’ দল হেরে গিয়েছিল পাকিস্তান ‘এ’ টিমের কাছে।

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি