মালদা হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ধুন্দুমার কান্ড ঘটে গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital)। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ ঘটনাস্থলে আসে । জানা যায়,পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালদা শহরের মঙ্গল বাড়ির বাসিন্দা সাহিল শেখ(Sahil Sk.) রবিবার দুপুরে ভর্তি হন ওই হাসপাতালে।

পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেল তার চিকিৎসা সেভাবে হয়নি সেখানে।পরিবারের লোকের আরোও অভিযোগ, বারবার চিকিৎসার জন্য আবেদন করার পর বিকেলে ইনজেকশন দেওয়া হয়। তারপরই সাহিল শেখের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। তারপরেই মৃত্যু ঘটে। পরিবারের লোকের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটেছে। কর্তব্যরত যে সিস্টার ইনজেকশন দিয়েছে সে কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।

পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষও পৃথক একটি তদন্ত শুরু করেছে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রচুর জনতাকে হাসপাতাল চত্বরে ভেতর থেকে বাইরে বের করতে পুলিশকে লাঠি নিয়ে ধেয়ে যেতে হয়। যাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের