এটিকে মোহনবাগানের পর ইস্টবেঙ্গলকে ডোবালেন ‘দায়িত্বজ্ঞানহীন’ অরিন্দম

গত আইএসএলের ফাইনালে তাঁর করা ভুলের জন্যই চ্যাম্পিয়ন হতে পারেনি এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত আইএসএলের ফাইনালে তাঁর করা ভুলের জন্যই চ্যাম্পিয়ন হতে পারেনি এটিকে মোহনবাগান। গোল ছেড়ে বেরিয়ে এসে সবুজ-মেরুনকে গোল হজম করিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। যার ফলে এক নিমেষেই শেষ হয়ে গিয়েছিল হাবাসের দলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেই জন্য সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে সেটা হয়তো শুধুমাত্র দায়সারা কাজ ছিল। সেটা না হলে কি আর কেউ একই ভুল দ্বিতীয়বার করে?

শনিবাসরীয় ডার্বিতে ফের গতবারের ফাইনালের ভুলটাই করে বসলেন এটিকে মোহনবাগানের বাতিল করে দেওয়া অরিন্দম। সেই সময় ইস্টবেঙ্গল ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে, আর সেই টিমের অধিনায়কের আর্মব্যান্ড রয়েছে তাঁর হাতে। কিন্তু সেটা হয়তো মাঠে নেমে ভুলে গিয়েছিলেন তিনি। তাই দ্বিতীয়বার একই ভুল করে প্রতিপক্ষের লিস্টন কোলাসোকে গোল উপহার দিয়ে দিলেন বাংলার এই ‘দায়িত্ব-জ্ঞানহীন’ গোলরক্ষক। তাঁর জঘন্য আউটিং দেখে সত্যি পাড়া ফুটবলে খেলা গোলরক্ষকরাও হয়তো লজ্জায় মুখ ঢাকবেন।

গোল ছেড়ে লিস্টনকে আটকাতে গিয়ে নাকি চোট পেয়েছিলেন অরিন্দম। তাই কিছুক্ষণ পরই ‘কাপুরুষের’ মতো মাঠ ছাড়লেন তিনি। পরিবর্তে মাঠে এসে লাল-হলুদের দুর্গের শেষ প্রহরী হলেন তরুণ শুভম সেন। সত্যি, চোট কি এতটাই গুরুতর ছিল যে মাঠে থেকে দলকে নেতৃত্ব দেওয়া যাচ্ছিল না? নাকি অপদার্থের মতো পালিয়ে গেলেন তিনি? এই প্রশ্নগুলি থেকেই গেল সকলের মনে। মরশুমের শুরুতে অনেক প্রত্যাশা নিয়েই এই ‘বুড়ো ঘোড়া’ অরিন্দমের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির