‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও একই সঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান ও করিনা কাপুর। দুই   জনপ্রিয় বলি তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যেতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে । আসন্ন ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশ্যে আসতেই চর্চায় দুই তারকার রসায়ন থেকে শুরু করে তাঁদের ফ্যাশন স্টেটমেন্ট। তবে গানের ঝলমলে পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে শাহরুখের গলায় থাকা কয়েক লক্ষ টাকার হিরের হার এবং করিনার সাহসী লাল পোশাক।   

‘ড্যাডি কুল’ গানে শাহরুখকে দেখা গিয়েছে স্টাইলিশ মুডে। কালো শার্টের উপর স্লিভলেস ক্রপড শার্ট এবং ম্যাচিং ব্লেজারে ধরা দিয়েছেন অভিনেতা। পোশাকের উপর ছোট ছোট ঝলমলে পাথরের কাজ তাঁর লুকে এনেছে আলাদা মাত্রা। তবে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর গলার থাকা বিশেষ নেকলেস।  সাদা সোনার তৈরি বুলগারি সার্পেন্টি ভাইপার নেকলেসটিতে রয়েছে ৮.২১ ক্যারেটের হীরে।  শোনা যাচ্ছে এই হারের দাম নাকি  ৮৬ লক্ষ ৭০ হাজার  টাকা।  শাহরুখের গলার এই অলংকারের দাম জানার পরেই  চোখ কপালে উঠেছে অনুরাগীদের। এর সঙ্গে মাল্টিকালার ইয়ার কাফ, দামি ঘড়ি এবং ব্রেসলেটেও নজর কেড়েছে।

 

View this post on Instagram

 

অন্যদিকে, করিনা কাপুরের সাজেও ছিল বোল্ড ফ্যাশনের ছোঁয়া।  লাল রঙের একটি নজরকাড়া পোশাকে দেখা গিয়েছে তাঁকে। পোশাকটিতে ছিল ডিপ প্লাঞ্জিং নেকলাইন, কাট-আউট ফুল স্লিভস এবং থাই-হাই স্লিট। সবচেয়ে বেশি নজর কেড়েছে পোশাকটির সম্পূর্ণ খোলা ব্যাকলেস ডিজাইন। খোলামেলা পোশাকের সঙ্গে কালো স্টকিংস এবং ব্ল্যাক হিলস পরেছিলেন করিনা। গলায় ছিল  চোকার। খোলা চুলে তাঁর এই গ্ল্যামারাস লুক যেন গানের আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে শাহরুখের রাজকীয় সাজ, অন্যদিকে করিনার সাহসী ফ্যাশন, ‘কিং’ ছবির এই গান যেন বিনোদনের পাশাপাশি ফ্যাশনের মঞ্চও হয়ে উঠেছে।

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর