ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এনসিপি সাংসদের বাড়িতে অগ্নিকাণ্ডের পর এবার দুষ্কৃতীদের নিশানায় বিএনপি নেতারা। সেই কারণেই আজ, শনিবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের বিএনপি সাংসদ এম এ মালেকের বাড়িতে পেট্রোলবোমা ছুড়েছে দুষ্কৃতীরা। তেমনটাই অভিযোগ। সেই সময়েই বিএনপি সাংসদ সস্ত্রীক বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। যদিও তাঁরা অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এই ঘটনাটি ঘটে। পেট্রোলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গিয়েছে। তবে সাংসদের নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিয়ে বিএনপি সাংসদ এম এ মালেক জানিয়েছেন, ‘আজ ভোরে বিকট শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। পরে বাইরে বের হয়ে দেখলাম, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই সময়ে বাড়িতে স্ত্রী ও ছেলে ছিল। তাঁরাও বিকট শব্দ শুনে বাইরে চলে এসেছিল।’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরপর দুদিন ধরে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পবা-২ বিদ্যুৎ উপকেন্দ্রে গতকাল, শুক্রবার গভীর রাতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরের ডিজিএম সপ্তর্ষি পাল।

আরও পডুন: পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

যদিও সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিন দুপুরে তিনি জানিয়েছেন, ‘আমরা বদ্ধপরিকর, দেশে যে কোনও রকমের অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দেব। আর যারা জ্বালাও-পোড়াও কর্মসূচিতে ব্যস্ত তাদের ছাড়া হবে না। সীমান্তের ওপার থেকে ইন্ধন আসছে। আপনারা লক্ষ্য করেছেন যে দেশের দু-একটি জায়গায়, ইউনিয়ন পর্যায়ে হয়তো কোথাও কোথাও মশাল মিছিল করেছে বিক্ষোভকারীরা। এগুলি খুবই বিচ্ছিন্ন ঘটনা।’

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির