শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

Share:

শ্যামল সরকার: বাংলাদেশের রাজনীতিতে মতের পার্থক্য থাকতেই পারে। শেখ হাসিনাকে কেউ সমর্থন করবেন, কেউ সমালোচনা করবেন। কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন, ২০০৯ থেকে ২০২৪-এর মধ্যে বাংলাদেশ অর্থনীতি ও অবকাঠামোর ক্ষেত্রে যে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ উৎপাদনের সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল পরিষেবা, শিল্প ও রপ্তানি, এসব প্রকল্প কেবল রাজনৈতিক বক্তৃতার বিষয় নয়। এগুলির বাস্তব অস্তিত্ব রয়েছে। বিশ্বব্যাঙ্কের হিসেব অনুযায়ী, ২০১০–২০২২ সময়ে বাংলাদেশের গড় বাস্তব GDP প্রবৃদ্ধি ছিল প্রায় ৬.৯% এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। তাই প্রশ্নটা হওয়া উচিত— শেখ হাসিনার আমলে বাংলাদেশ কোথা থেকে কোথায় গিয়েছিল। আর ২০২৪-এর পর বাংলাদেশ কোথায় যাচ্ছে?

ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল পরিবর্তনের, কিন্তু মানুষ পেল কী?

শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। অনেকেই ভেবেছিলেন, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে অর্থনীতি আরও শক্তিশালী হবে, দুর্নীতি কমবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং প্রশাসনে নতুন দক্ষতা আসবে।
কিন্তু আজ বাংলাদেশের সামনে একের পর এক প্রশ্ন, ১) মুদ্রাস্ফীতি কেন এত চাপ সৃষ্টি করছে?

২)শিল্পে গ্যাসের সঙ্কট কেন?
৩) কারখানা কেন বন্ধ হচ্ছে?
৪) তরুণদের কর্মসংস্থান কোথায়?
৫) বিনিয়োগের গতি কোথায়?
৬) রপ্তানি শিল্প কতটা নিরাপদ?

বিশ্বব্যাঙ্কও বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, দুর্বল কর্মসংস্থান, জ্বালানি সঙ্কট এবং আর্থিক খাতের দুর্বলতাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

পোশাক তৈরির কারখানা বন্ধ! বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সঙ্কেত!

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হল পোশাক শিল্প। এই শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা ও দেশের বিপুল রপ্তানি আয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বহু পোশাক কারখানা বন্ধ হয়েছে। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই ২০২৩ থেকে জুন ২০২৬-এর মধ্যে ৪০২টি RMG কারখানা বন্ধ হয়েছে। এই পরিস্থিতির জন্য শুধুমাত্র একটি কারণকে দায়ী করা যায় না। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উৎপাদন খরচ, শ্রমিক সমস্যা, ব্যাঙ্কিং সঙ্কট, জ্বালানি সমস্যা ও রাজনৈতিক অস্থিরতা, সবকিছুর প্রভাব রয়েছে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন থাকবেই। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি শিল্পকে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পরিকল্পনা কোথায়? গ্যাসের সঙ্কট মানে শুধু শিল্পের সঙ্কট নয়। গ্যাস না থাকলে কারখানা উৎপাদন করতে পারে না। উৎপাদন কমলে অর্ডার কমে। অর্ডার কমলে শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে। রপ্তানি কমলে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে। অর্থাৎ গ্যাস সঙ্কট শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘরেও পৌঁছে যায়। বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি সরবরাহের ঘাটতি নিয়ে বিভিন্ন অর্থনৈতিক গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাহলে প্রশ্ন, যে বাংলাদেশ শিল্প ও রপ্তানি বাড়ানোর স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশে শিল্প যদি পর্যাপ্ত জ্বালানি না পায়, তাহলে উন্নয়নের গতি কীভাবে বজায় থাকবে?

আরও পডুন: ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

ইউনূসের নিজের অর্থ ও কর নিয়ে প্রশ্নও উঠেছে!

মুহাম্মদ ইউনূসকে ঘিরে কর ও ব্যক্তিগত অর্থসংক্রান্ত বিতর্ক নতুন নয়। এখানে আবেগ নয়, আদালতের নথি দেখা দরকার। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ইউনূস তিনটি ট্রাস্টে মোট ৭৬.৭৩ কোটি টাকা অর্থ প্রদান করেছিলেন। সেই অর্থের উপর Gift Tax Act-এর অধীনে কর-ছাড় দাবি করেছিলেন। আদালত সেই exemption claim আইনগত ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি ১২.৪৭ কোটি টাকা কর পরিশোধ করেন। অতএব, রাজনৈতিক ভাষায় এটিকে বলা যায়— ‘যে ইউনূস সরকারের নেতৃত্বে রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কারের কথা বলা হয়েছিল, সেই ইউনূস নিজেই নিজের ট্রাস্টে দেওয়া কোটি কোটি টাকার উপর করছাড় দাবি করে আদালতে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কর পরিশোধ করতে হয়েছিল।’ এটি আদালতের নথি দ্বারা সমর্থিত।

বিদেশে অর্থপাচার—অভিযোগকে তদন্ত ও মামলার বিষয়

ইউনূসকে ঘিরে বিদেশে অর্থ স্থানান্তর ও পাচারের অভিযোগও প্রকাশ্যে এসেছে। ২০২৪ সালে Reuters রিপোর্ট বলা হয়েছে Grameen Telecom-এর কর্মী কল্যাণ তহবিল থেকে প্রায় ২৫২.২ মিলিয়ন আত্মসাৎ এবং অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগে ইউনূস-সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করা হয়েছিল। ইউনূস অভিযোগ অস্বীকার করেন এবং মামলাগুলিকে হয়রানি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তাই এখানে রাজনৈতিক প্রচারের বদলে সঠিক প্রশ্ন হওয়া উচিত। অভিযোগের পূর্ণ তদন্ত হয়েছে কি? অর্থের উৎস ও গন্তব্য কী ছিল? কোন অর্থ বৈধ, কোনটি অবৈধ, তা আদালত ও তদন্তে পরিষ্কার হয়েছে কি?

আর শেখ হাসিনার আমল?
শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, এগুলিও ইতিহাসের অংশ।
নির্বাচন, মানবাধিকার, বিরোধী দলের উপর চাপ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ২০২৪ সালের আন্দোলন দমন নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এসব প্রশ্নের বিচার হওয়া উচিত। কিন্তু একইসঙ্গে এটাও প্রশ্ন করতে হবে। একটি সরকারের রাজনৈতিক ভুলের কারণে কি তার করা সব উন্নয়ন মুছে ফেলা যায়?

শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা—একটি পরিবর্তিত বাংলাদেশ

২০০৯ সালের বাংলাদেশের সঙ্গে ২০২৪ সালের বাংলাদেশের তুলনা করলে পরিবর্তনের ব্যাপকতা বোঝা যায়।
একটি দেশ, যার অবকাঠামো তখনও অনুউন্নয়নশীল পর্যায়ে ছিল। সেখানে বড় সেতু, মেট্রোরেল, বিদ্যুৎ প্রকল্প, জাতীয় সড়ক, ডিজিটাল পরিষেবা এবং উন্নত শিল্প অবকাঠামো তৈরি হয়েছে। বিশ্বব্যাঙ্কের হিসেবেও সেই সময়ের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের অগ্রগতি স্পষ্ট। তাই শেখ হাসিনার শাসনের মূল্যায়ন করতে হলে শুধু রাজনৈতিক অভিযোগ নয়, উন্নয়নের হিসাবও সামনে রাখতে হবে।

বিএনপির ইতিহাসও ভুলে গেলে চলবে না

আজ যারা শেখ হাসিনার আমলকে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রচার করেন, তাদের কাছে বাংলাদেশের বিএনপি-শাসনের ইতিহাস নিয়েও প্রশ্ন থাকা উচিত। ২০০১-২০০৫ সালে Transparency International-এর Corruption Perceptions Index-এ বাংলাদেশ টানা পাঁচ বছর সর্বনিম্ন অবস্থানে ছিল। এর পাশাপাশি বিএনপি-জামায়াত আমলের রাজনৈতিক ইতিহাসে রয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলা, জঙ্গিবাদের উত্থান, ২০০৫ সালের দেশব্যাপী বোমা হামলা, ২১ আগস্টে গ্রেনেড হামলা, রাজনৈতিক সহিংসতা এবং দুর্নীতির অভিযোগ। এগুলিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ। অতএব, একটি রাজনৈতিক দলের অতীত ভুলে অন্য দলের বিরুদ্ধে শুধু অভিযোগ তুলে বর্তমানকে বিচার করা যায় না।

প্রশ্নটা আসলে শেখ হাসিনা বনাম ইউনূস নয়, প্রশ্নটা আরও বড়।
১)বাংলাদেশ কি উন্নয়নের পথে থাকবে, নাকি রাজনৈতিক প্রতিহিংসায় অগ্রগতি আটকে যাবে?
২) দেশে কি শিল্প হারাবে, নাকি নতুন শিল্প তৈরি করবে?
৩) বাংলাদেশ কি তরুণদের চাকরি দেবে, নাকি তাদের বিদেশে যাওয়ার লাইনে দাঁড় করাবে?
৪) বাংলাদেশ কি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, নাকি শিল্প উৎপাদন বন্ধ থাকবে?
৫) বাংলাদেশ কি রপ্তানি বাড়াবে, নাকি কারখানা বন্ধ হবে?
৬) বাংলাদেশ কি রাজনৈতিক প্রতিহিংসা কমাবে, নাকি নতুন করে একই চক্র শুরু হবে?
৭)২০০৯ সালে বাংলাদেশ কোথায় ছিল?
৮) ২০২৪ সালে কোথায় ছিল?
আর আজ কোথায় দাঁড়িয়ে আছে?

এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজলেই অনেক রাজনৈতিক প্রচারের আড়ালে থাকা বাস্তবতা সামনে চলে আসবে। বাংলাদেশ কোনও ব্যক্তি, কোনও দল বা কোনও সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। বাংলাদেশ ১৮ কোটি মানুষের। কিন্তু বাংলাদেশের উন্নয়নের ইতিহাসও মুছে ফেলা যাবে না। যে সরকার উন্নয়ন করেছে, তারও উন্নয়নের হিসাব দিতে হবে। যে সরকার ব্যর্থ হয়েছে, ব্যর্থতার হিসাবও দিতে হবে। যার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থপাচারের অভিযোগ রয়েছে, তার তদন্ত হতে হবে। আর যে সরকার জনগণের সামনে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে, তাকেও তার কাজের হিসাব দিতে হবে। কারণ শুধু সরকার বদলালেই বাংলাদেশ বদলে যায় না। বাংলাদেশ বদলাবে তখনই, যখন মানুষের হাতে কাজ, মুখে ভাত থাকবে। শিল্পে গ্যাস থাকবে, কারখানায় উৎপাদন থাকবে। বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে, তরুণের ভবিষ্যৎ থাকবে,এবং উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। শেখ হাসিনার আমলের উন্নয়নকে অস্বীকার করে ইতিহাস লেখা যাবে না। আর ২০২৪-এর পরের ব্যর্থতা থাকলে সেটাকেও প্রশ্নের বাইরে রাখা যাবে না। বাংলাদেশের মানুষই হোক শেষ বিচারক।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর