ঝাড়গ্রামে অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে প্রতারণার শিকার, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: অন লাইনে মোবাইল অর্ডার দিয়ে তা বাতিল করতে গিয়ে প্রতারনার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ধৃত ব্যক্তির নাম ইমরান খান। তাকে রবিবার ঝাড়গ্রামের সাইবার থানার পুলিশ হুগলির পান্ডুয়া(Pandua) থেকে গ্রেফতার করে। এদিন সোমবার তাকে ঝাড়গ্রাম আদালতে(Jhargram Court) পেশ করা হলে বিচারক পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত অগাস্ট মাসে বেলিয়াবেড়া থানা এলাকার মালিঞ্চার বাসিন্দা চিরন্তন সাঁতরা ঝাড়গ্রাম সাইবার থানায়(Jhargarm Cyber Crime P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশকে সে জানিয়েছিল অন লাইনে একটি মোবাইল অর্ডার করে তিনি তা পরে বাতিল করেছিলেন। এরপর তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ এক হাজার টাকা কাটা যায়। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ইমরানের হদিস পায়। পুলিশ জানিয়েছে প্রতারনা করে প্রাপ্ত অর্থ ইমরান এটিএমের মাধ্যমে তুলত।

পুলিশ জানিয়েছে এর পেছনে আরো অনেকে যুক্ত রয়েছে । তাই তাকে আজ আদালতে পেশ করলে ৫ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক । ইতি মধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সাথে দিনের পর দিন সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সহবাসের জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক বলে অভিযোগ । এরপর রবিবার নাবালিকার পরিবারের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

অভিযোগ পাওয়ার পর রবিবার রাতে ঝাড়খণ্ড(Jharkhand) রাজ্যের চঞ্চলদা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম মনসা বিসাই। বাড়ি ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বহড়াগুড়া থানার চঞ্চলদা গ্রামে। এদিন সোমবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা