নারায়ণের হুমকিতে শোরগোল বিজেপিতে, ‘কী হবে জানুয়ারিতে’, প্রশ্ন সকলের

নারায়ণবাবু কার্যত বিজেপির অন্দরে এখন ভাঙন আতঙ্ককেই ফের চাগিয়ে দিলেন। জানুয়ারিতে ফের ফুলবদলের সম্ভাবনা বিজেপি হেভিওয়েটের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শোরগোল পড়েছে বঙ্গ বিজেপিতে(Bengal BJP)। দেখা দিয়েছে দল ভাঙনের আশঙ্কাও। এমনিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়ে দিয়েছেন খুব কম করেও বিজেপির ২০জন বিধায়ক ফুলবদল করতে পা বাড়িয়ে আছেন। সেই ইঙ্গিতের ওপর এখান নয়া মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর(Narayan Goswami) ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ। গত শনিবারই তিনি অশোকনগর বিধানসভা এলাকায় দলের বিজয়া সম্মিলনীতে যোগদান করে রীতিমত নাম না করেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জানুয়ারি থেকে বুঝতে পারবেন।’ আর এখন বঙ্গ বিজেপিতে সেটাই মুখে মুখে প্রশ্ন হয়ে ঘুরছে, ‘কী হবে জানুয়ারিতে?’  

শনিবার নারায়ণ গোস্বামী রীতিমত হুঁশিয়ারি সুরে জানিয়ে দেন, ‘কত ধরবেন ধরুন। বাংলার তৃণমূলের সব MLA-দের ঢুকিয়ে দিন। বাংলার তৃণমূলের সব সাংসদদের ভিতরে ঢুকিয়ে দিন। আমার কালীঘাটের একা দুর্গা একাই একশো। ৪২-এ ৪২ বুঝে নেবে। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ। জানুয়ারি থেকে বুঝতে পারবেন।’ নারায়ণবাবুর এই হুঁশিয়ারিতে এখন অনেকেই মনে করছেন আগামী নতুন ইংরেজি বছরের প্রথম মাসেই আবার বিজেপির কেউ না কেউ হেভিওয়েট নেতা বা বিধায়ক কিংবা সাংসদ পা রাখতে চলেছেন তৃণমূলে। এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলার মাটিতে বিজেপি ধারাবাহিক হার আর ভাঙনের মুখে পড়েছে। সাংসদ থেকে বিধায়ক, নেতাকর্মী থেকে সমর্থক সবাই দল ছাড়ছেন বা দলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নারায়ণবাবু কার্যত বিজেপির অন্দরে এখন সেই ভাঙন আতঙ্ককেই ফের চাগিয়ে দিলেন। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর